শুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬ | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বায়রার নির্বাচন স্থগিত

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৬, ২০২৬ ১০:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) এর তফসিল স্থগিত ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার বায়রার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফিরোজ আল মামুন স্বাক্ষরিত নোটিশে এই সিদ্ধান্ত জানানো হয়।

নোটিশে বলা হয়, ‘এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের বিচারক ফাহমিদা কাদের ও আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ বায়রার নির্বাচনি তফশিলের ওপর দুই সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছেন। এর প্রেক্ষিতে গত ২৯ অক্টোবর ঘোষিত বায়রার দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল স্থগিত করা হলো।’

এর আগে বায়রার সম্মিলিত সমন্বয় ফ্রন্টের সমন্বয়ক মোস্তফা মাহমুদের করা রিট আবেদনের শুনানি শেষে গত বৃহস্পতিবার বায়রার নির্বাচন স্থগিতের আদেশ দেন আদালত। বাদীপক্ষের আইনজীবী খান মাহমুদুল হাসান জানান, ভোটার তালিকায় অসঙ্গতিসহ নানা অনিয়ম আদালতের দৃষ্টিতে এনে বাদী রিট আবেদন করেন।

শুনানি শেষে হাইকোর্টের বিচারক ফাহমিদা কাদের ও আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ বায়রার নির্বাচনি তফসিলের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। বায়রার এবারের নির্বাচনে ৩টি প্যানেলে বিভিন্ন পদে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন প্রার্থীরা।

তাদের মধ্যে রিটকারী মোস্তফা মাহমুদ বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বায়রা সদস্যদের অভিযোগ, সিলভার সেলিম ও ফকরুল ইসলাম পরিষদ নির্বাচনে ভরাডুবি নিশ্চিত জেনে নিজেদের লোকের মাধ্যমে রিট করে নির্বাচন স্থগিত করিয়েছে। ফলে বায়রার কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

শনিবার (১৭ জানুয়ারি) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামের তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস

৮ কুকুরছানাকে বস্তাবন্দি করে হত্যা: গ্রেপ্তার সরকারি কর্মকর্তার স্ত্রী কারাগারে

বুদ্ধিজীবী কবরস্থানে কবি হেলাল হাফিজের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

হত্যার পর পোড়ানো হয় কলেজছাত্র লিটনের মরদেহ, ৭ জনের যাবজ্জীবন

আগামী বছর মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

টাঙ্গাইল শাড়ি আমাদের ছিল, আমাদেরই থাকবে: পাটমন্ত্রী

৭-৮ বছরে বাংলাদেশ ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র হবে: গভর্নর

এমপি আনার হত্যা: খুনের পর চামড়া ছাড়িয়ে টুকরো করা হয় মরদেহ

বিচারপতি মানিকের গাড়িতে হামলার মামলায় গ্রেপ্তার ৪, তদন্তে ডিবি

টঙ্গীতে তাবলীগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪