সোমবার , ১৮ নভেম্বর ২০২৪ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বিজয় দিবস ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১৮, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বিজয় দিবস ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আসন্ন বিজয় দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই।

সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তাবিষয়ক এক সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস এবং এটি সবার জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিবসটি সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন করা হবে এবং কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না।

তিনি বলেন, বিজয় দিবস ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো সমস্যা হবে না। যারা ১৬ ডিসেম্বর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন, তাদের সুবিধার্থে ট্রাফিক পুলিশ যানজট নিরসনে কাজ করবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সব জায়গায় একই রঙের পতাকা উত্তোলন করা হবে। অনেক সময় আমরা দেখি একেক জায়গায় একেক রঙের পতাকা টাঙানো হয়, এটা যাতে না হয় সেদিকে খেয়াল রাখা হবে। এ ছাড়া বিজয় দিবসের দিন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আলোকসজ্জা করার কথা জানান তিনি।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

গ্যাসের প্রিপেইড মিটারের আওতায় আসবে গ্রাহকরা: জ্বালানি প্রতিমন্ত্রী

নির্বাচন ঘিরে বাংলাদেশে গ্রেফতার-সহিংসতা দেখতে চায় না জাতিসংঘ

আবারও বোমা হামলার হুমকিতে বিমানবন্দরে তল্লাশি, মেলেনি কিছুই

জাতিসংঘের দাবিতে ‘শীঘ্রই’ যুদ্ধ বন্ধ হবে: ইসরায়েল

‘হরতালসহ যেকোনো নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত’

বিএনপি যেভাবে বাড়াবাড়ি করছে, তাদের আন্দোলনের পতনধ্বনি শোনা যাচ্ছে

বিএনপি যেভাবে বাড়াবাড়ি করছে, তাদের আন্দোলনের পতনধ্বনি শোনা যাচ্ছে

বিএনপির আন্দোলন নিয়ে মাথাব্যাথা নেই : ওবায়দুল কাদের

বিমান থেকে ফেলা ত্রাণ নিতে গিয়ে ১৮ ফিলিস্তিনির মৃত্যু

অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে জুনাইদ আহমেদ পলক

ক্ষমতায় টিকে থাকার অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে: মির্জা ফখরুল