বৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

খালেদা জিয়ার স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ১৬, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ দেওয়া হয়েছে। তার হয়ে পদক নিয়েছেন নাতনি জাইমা রহমান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় এই পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চলতি বছর খালেদা জিয়াসহ মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে তাদের নিজ নিজ ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের জন্য স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছে। পুরস্কারপ্রাপ্ত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন— মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংস্কৃতিতে বিশিষ্ট উপস্থাপক হানিফ সংকেত, সংগীতে বশীর আহমেদ (মরণোত্তর), ক্রীড়ায় টেবিল টেনিস কিংবদন্তি জোবেরা রহমান লিনু, সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) ও মো. সাইদুল হক। এ ছাড়াও শিক্ষক মাহেরীন চৌধুরী (মরণোত্তর), জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর), গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে মুকিত মজুমদার বাবুকে এই সম্মাননা দেওয়া হয়।

ব্যক্তি পর্যায়ের পাশাপাশি এবার ৫টি প্রতিষ্ঠানকেও রাষ্ট্রীয় এই সর্বোচ্চ পদক দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো— মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী উন্নয়নে পিকেএসএফ এবং সমাজসেবায় এসওএস চিলড্রেনস ভিলেজ ও গণস্বাস্থ্য কেন্দ্র।

১৯৭৭ সাল থেকে চালু হওয়া এই পুরস্কারের আওতায় প্রত্যেককে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রামের স্বর্ণপদক এবং একটি সম্মাননাপত্র দেওয়া হয়েছে। সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও বিশিষ্ট গুণীজনদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই সম্মাননা স্মারকগুলো হস্তান্তর করা হয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত