Wednesday , 12 March 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ট্যাক্স বাড়িয়ে সিগারেটের ব্যবহার কমানোর ধারণা ব্যর্থ হয়েছে: প্রেস সচিব

প্রতিবেদক
Newsdesk
March 12, 2025 2:43 pm

নিজস্ব প্রতিবেদক :

ট্যাক্স বাড়িয়ে সিগারেটের ব্যবহার কমানোর ধারণা কাজ করছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (১২ মার্চ) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে তামাক পণ্যের কার্যকর কর ও মূল্য বৃদ্ধি বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ট্যাক্স বাড়িয়ে দিলে সিগারেটের ব্যবহার কমে যাবে। এজন্য গত ২০ বছর ধরে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চাপ দেয়া হচ্ছে। কিন্তু এই ধারণা কাজ করছে না।

হুট করে সিগারেট ব্যবহার বন্ধ করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, তামাকবিরোধী সংস্থাগুলো সামাজিক সচেতনতা বৃদ্ধি না করে এনবিআরকে ভ্যাট বাড়ানোর তাগিদ দিয়ে তামাক ব্যবহার কমানোর চেষ্টা করেছে; যা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

তামাকবিরোধী কার্যক্রমে সব সংস্থা ব্যর্থ হয়েছে বলেও জানান প্রেস সচিব। তিনি বলেন, দেশকে তামাকমুক্ত করতে নতুন ধারণা দরকার। এজন্য সবাই সচেতন থেকে দেশব্যাপী প্রচারণা চালাতে পারলে সিগারেট ব্যবহারে আমূল পরিবর্তন আসতে পারে।

উত্তম বিকল্প না ভেবে তামাক চাষিদের তামাক উৎপাদনে নিরুৎসাহিত করা সম্ভব নয় বলেও জানান শফিকুল আলম।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ডিসিদের ১৭২৯ প্রস্তাব, সবচেয়ে বেশি স্বাস্থ্য খাতে

‘প্রেম পুকুর’ ধারাবাহিকে শেলী আহসান ও সানজিদা কানিজ

২৬-২৭ টাকায় আলু বিক্রি নিশ্চিত করতে ডিসিদের নির্দেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

সরকারি দলের এমপিরা যা বরাদ্দ পাচ্ছেন, বিরোধী দলের এমপিরা তা পাচ্ছেন না: জামায়াত আমির

বিএনপি নেতা হাফিজকে কারাগারে পাঠানোর নির্দেশ

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক যাচাই শেষে ব্যবস্থা নেবে বিএসটিআই