Saturday , 28 September 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

গুলশানে দোকানে মিললো দুজনের মরদেহ

প্রতিবেদক
Newsdesk
September 28, 2024 3:29 pm


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর গুলশান-২ থেকে এলাকার একটি মুদি দোকান থেকে কিশোরসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুর ১২টার দিকে গুলশানের ১০৮ নম্বর সড়কের ২১ নম্বর প্লট থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানান, মরদেহগুলোয় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। নিহতরা হলেন- মো. রফিক (৬২) ও মো. সাব্বির (১৬)। এদের মধ্যে রফিক মুদি দোকানের মালিক এবং সাব্বির দোকানের কর্মচারী। রফিকের বাড়ি বরিশাল সদরে দবদবিয়া গ্রামে। আরেকজনের সাব্বিরের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রায়গঞ্জ বাজার বেপারী পাড়ায়।

গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ জানান, দোকানের ভেতরে দুইজনের মরদেহ রয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে থেকে তাদের মৃত্যু উদ্ধার করা হয়েছে । ঘটনাস্থানে সিআইডির ক্রাইমসিন ইউনিট, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও র‍্যাবের ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

গুলশান থানার ওসি আরও বলেন, দোকানের ভেতরে রাতে থাকার জায়গা ছিল। ধারণা করা হচ্ছে, রাতে তাদেরকে হত্যা করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলেও জানান ওসি তৌহিদ আহমেদ।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত