মঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সংরক্ষিত নারী আসনে তফসিল বুধবার

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ৭, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : 

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল বুধবার (০৮ এপ্রিল) ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (০৭ এপ্রিল) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি জানান।

বুধবার সকাল ১১টা ব্রিফিং হবে বলে জানান তিনি।

এর আগের দিন ইসি সচিব আখতার আহমেদ বলেন, সংরক্ষিত নারী আসনে ভোটের তফসিল আগামী তফসিল ৮ এপ্রিল ঘোষণা করা হবে।

আর ভোট হবে ১২ মে। জোটগতভাবে নির্বাচন করছেন ছয়জন স্বতন্ত্র প্রার্থী, যারা একজোট করেছেন।

বিএনপির সাথে আছে তিনটি রাজনৈতিক দল… একটা হচ্ছে জোনায়েদ সাকি সাহেব, নুর (নুরুল হক) সাহেব এবং আন্দালিব রহমান পার্থ সাহেব। আর জামায়াতের সাথে আছে এনসিপি এবং খেলাফত আন্দোলন।
আর রুমিন ফারহানা জোটের হয়ে যাবেন না, এটা বলেছেন। এক্ষেত্রে বিএনপি জোট ৩৬টা আসন পাবে, জামায়াত জোট ১৩টা আর স্বতন্ত্র প্রার্থীরা পাবেন একটি আসন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হয়। শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থী মারা যাওয়ায় ভোট স্থগিত থাকে। এ ছাড়া বগুড়া-৬ আসন তারেক রহমান ছেড়ে দেওয়ায় উপনির্বাচন হবে। এছাড়া চট্টগ্রাম-২ ও ৪ আসনে আইনি জটিলতা থাকায় ফল প্রকাশ করেনি নির্বাচন কমিশন।

বিএনপির সংসদে প্রতিনিধি আছে ২০৮ জন, এনসিপির ছয় জন, জামায়াতের ৬৮ জন। বাংলাদেশ খেলাফত মজলিস আসন পেয়েছে ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন এবং খেলাফত মজলিস পেয়েছে ১টি করে আসন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৭টি আসন।

আইন অনুযায়ী, কোনো দল সংসদে যতগুলো আসন পায়, সেই সংখ্যাকে ৫০ দিয়ে গুণ করে প্রাপ্ত ফলাফলকে ৩০০ দিয়ে ভাগ করলে যে ফল আসে সেটিই হচ্ছে সংশ্লিষ্ট দলের সংরক্ষিত নারী আসন সংখ্যা।

 

 

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মা-মেয়েকে হত্যায় বিশেষ চায়না ছুরির ব্যবহার করেছে ঘাতক

ডিম, মাংসের বাজার স্থিতিশীল থাকলেও স্বস্তি নেই মাছ বাজারে

আইনজীবী আলিফ হত্যা মামলার প্রধান আসামির ৭ দিনের রিমান্ড

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত: আসিফ মাহমুদ

অপারেশন ডেভিল হান্ট: রাজশাহী যুবলীগ নেতা সৈকতসহ গ্রেফতার ১৪

ভোটের মাধ্যমে নির্বাচন বানচালের উপযুক্ত জবাব দিন: প্রধানমন্ত্রী

ভারতীয় ভিসার বিষয়ে এলো নতুন সিদ্ধান্ত

সরকারি চাকরিজীবীরা অবসরের ৩ বছর আগে নির্বাচন করতে পারবেন না: হাইকোর্ট

চাঁদাবাজি ও মাদক বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে

৪০০ কোটি টাকার মালিক হাসিনার পিওন জাহাঙ্গীর এখন নিউইয়র্কে