সোমবার , ১১ ডিসেম্বর ২০২৩ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

১৮ ডিসেম্বর বিজয় র‍্যালি করবে আ.লীগ

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১১, ২০২৩ ৬:৫১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :
আগামী ১৮ ডিসেম্বর আওয়ামী লীগ বিজয় র‍্যালি করবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হওয়া র‍্যালিটি ধানমন্ডি ৩২ নম্বর গিয়ে শেষ হবে।

সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের এক যৌথসভায় তিনি এ কথা জানান।

কাদের বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস পালন করা হবে। ওইদিন বিকেলে আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনা সভায় সভাপতিত্ব করবেন।

তিনি আরও বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দলের পক্ষ থেকে সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে। আর বিজয় দিবস উপলক্ষে ১৭ ডিসেম্বর আলোচনা সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি শেখ হাসিনা।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নকশার ত্রুটি ও নিম্নমানের বিয়ারিং প্যাডের কারণে মেট্রোরেলে দুর্ঘটনা: তদন্ত প্রতিবেদন

খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয় বিদেশ থেকে চিকিৎসক এনে: ড্যাব

খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয় বিদেশ থেকে চিকিৎসক এনে: ড্যাব

দুর্গাপূজার ছুটি একদিন বাড়িয়ে প্রজ্ঞাপন

রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পাচ্ছেন ১৬ কয়েদি

বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি পেলেন র‍্যাবের ১২০ সদস্য

ঝিনাইদহ-১ বিএনপির মনোনয়ন পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে কর্নেল অলির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বারবার বাবাকে খুঁজছে নিহত পুলিশ সদস্যের মেয়ে স্নিগ্ধা

বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের

রানির মৃত্যুতে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় দিনের খেলা স্থগিত

রানির মৃত্যুতে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় দিনের খেলা স্থগিত