বৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

অপহৃত শ্রীলঙ্কার ৩ নাগরিক বাগেরহাট থেকে উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ২৪, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ

বাগেরহাট প্রতিনিধি :

মুক্তিপণের দাবিতে অপহৃত শ্রীলঙ্কার তিন নাগরিককে বাগেরহাটের মোল্লাহাট থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাতে মোল্লাহাট উপজেলার দক্ষিণ আমবাড়ি গ্রামের এমদাদ কাজীর বাড়ি থেকে ওই তিন শ্রীলঙ্কানকে উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া তিন শ্রীলঙ্কান হলেন– মালাভি পাঠিরানা ওরফে নিহাল আনন্দ, পাঠিরানা ওরফে টিকিরি কুমারীহাম ও থুপ্পী মুডিয়ানসিলা নিল। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আর অপহরণে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার তিনজন হলেন– মোল্লাহাট উপজেলার দক্ষিণ আমবাড়ি গ্রামের শহিদুল শেখ (২৪), একই গ্রামের কাজী এমদাদ হোসেন (৫২) ও গোপলগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের জনি শেখ (৩৮)।

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ জানান, সম্প্রতি বাংলাদেশের নাগরিক বাগেরহাটের মোল্লাহাট উপজেলার দক্ষিণ আমবাড়ি গ্রামের এমদাদ কাজীর সঙ্গে ওই শ্রীলঙ্কান নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে ব্যবসার প্রলোভন দেখিয়ে তাদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান অপহরণকারীরা। এমদাদের আমন্ত্রণ পেয়ে গত মঙ্গলবার ওই তিন শ্রীলঙ্কান নাগরিক বাংলাদেশে আসেন। ঢাকায় আসার পর শ্রীলঙ্কার ওই নাগরিকদের জিম্মি করে অপহরণকারীরা। এরপর তাদের পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়। মুক্তিপণ না দিলে আটকে রাখা হবে বলে ভয়ভীতি দেখিয়ে গতকাল বুধবার রাত ১০টা নাগাদ তাদের নিয়ে বাগেরহাটের মোল্লাহাটে আসেন অপহরণকারীরা।

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় শ্রীলঙ্কার ওই নাগরিকদের পরিবারের সদস্যরা তাদের দূতাবাসে জানালে দূতাবাস কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারকে বিষয়টি অবহিত করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাতে পুলিশের একাধিক দল মোল্লাহাটের দক্ষিণ আমবাড়ি গ্রামের এমদাদ কাজীর বাড়িতে অভিযান চালিয়ে এক নারীসহ তিন শ্রীলঙ্কানকে উদ্ধার করে। এ সময় অপহরণের সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ওই তিন শ্রীলঙ্কানকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে তাদের খুলনায় নেওয়া হয়েছে। প্রক্রিয়া মেনে তাদের দেশে ফেরত পাঠানো হবে। আর অপহরণে জড়িতেদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মাইলস্টোনের ঘটনা পুঁজি করে আ.লীগ আবার পুনর্গঠিত হচ্ছে: হাসনাত

ভারপ্রাপ্ত পররাষ্ট্র স‌চিব খুরশেদ আলম

অগ্নি দুর্ঘটনায় তদন্তে সক্ষমতা বাড়াতে প্রযুক্তিগত সহায়তা দেবে ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা

জামায়াত দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে: ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি

গোলাপ-ফারজানা রুপা-শাকিল রিমান্ডে

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল: মির্জা ফখরুল

প্রধান উপদেষ্টাকে সংস্কার বিষয়ে অগ্রগতি জানালেন কমিশনপ্রধানেরা

খালেদা জিয়ার জন্মদিনে সারাদেশে প্রার্থনা ও মিলাদের আয়োজন করবে বিএনপি

পুঁজিবাজারে শৃঙ্খলা অক্ষুণ্ন রাখার আহ্বান ডিবিএর