Saturday , 14 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

প্রতিবেদক
Newsdesk
December 14, 2024 7:16 pm

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিদেশি পিস্তল, চায়নিজ কুড়াল ও ছুরিসহ জড়িত দুই জনকে গ্রেপ্তার করা হয়।

গতকাল শুক্রবার মধ্যরাতে আব্দুল লতিফ সড়কের মাইট্যাইল্যা গলি এলাকায় স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার দুই জন হলেন- নগরের হালিশহর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী (২৪) ও কুমিল্লার নাঙ্গলকোটের সজল (২৪)। মোহাম্মদ আলীর বিরুদ্ধে আগেও বিভিন্ন অভিযোগে তিনটি মামলা রয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ বলেন, শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে পাহাড়তলী থানা পুলিশ জানতে পারে, আগের টাকা পয়সা লেনদেনের সূত্র ধরে পাহাড়তলী ও হালিশহর থানার সীমানা সংলগ্ন পাহাড়তলী থানাধীন আব্দুল লতিফ সড়ক মাইট্টাইল্যা গলি জাবেদের দোকানের সামনে জাবেদ ও মোহাম্মদ আলী গ্রুপের ৪০ থেকে ৫০ জন সংঘর্ষে লিপ্ত হয়।

তিনি আরও জানান, বিষয়টি জানতে পেরে মোবাইল ডিউটিতে নিয়োজিত এসআই মহিম উদ্দিনের নেতৃত্বে ঘটনাস্থলে গেলে উভয় গ্রুপের লোকজন পুলিশ দেখে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন স্থানীয় লোকজনের সহায়তায় টহল টিমের পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মোহাম্মদ আলী ও সজলকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে যুক্তরাষ্ট্রে প্রস্তত করা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো ছোরা ও একটি লোহার রড উদ্ধার করে।

পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেন, এলাকায় আধিপত্য বিস্তার করার লক্ষ্যে উদ্ধার করা বিদেশি পিস্তল ও ধারালো অস্ত্র নিয়ে শোডাউন করার জন্য তারা সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছিল।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

হলিউড অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড মারা গেছেন

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় চলছে হাসেমের প্রথম একক চিত্র প্রদর্শনী

কুমিল্লায় বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত

বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ কেএনএ’র ৩ সদস্য নিহত

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, সৌদি যুবদলের ২ নেতা গ্রেফতার

ময়মনসিংহে চাঞ্চল্যকর রাজু হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

রাশিয়ায় ৫০ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ

প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা

সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন: তারেক রহমান

বাংলাদেশে ট্রাম্পের সমর্থকদের গ্রেপ্তারের ঘটনা ঘটেনি : প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস