Wednesday , 13 December 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

পাইকগাছায় আদালতের কাঠগড়ায় আগুন দিল দুর্বৃত্তরা

প্রতিবেদক
Newsdesk
December 13, 2023 5:51 pm


খুলনা প্রতিনিধি :


খুলনার পাইকগাছা উপজেলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

খুলনার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আসামিদের কাঠগড়া ও আইনজীবীদের বসার স্থান (সোফা) পুড়ে গেছে। বুধবার ভোরে এই ঘটনা ঘটে।

নাশকতা সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এজলাসের মধ্যে আগুন দিয়েছে বলে দাবি করেছে পুলিশ।

খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, পাইকগাছায় আদালতের এজলাস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাইরে থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। নাশকতার উদ্দেশ্যে স্বাভাবিক কর্মকাণ্ড বিঘ্নিত করতে এটা করেছে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে মুসুল্লিরা মসজিদে নামাজে যাওয়ার সময় পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আগুন দেখতে পান। এসময় তারা আদালত সংশ্লিষ্টদের খবর দিলে সবাই মিলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এজলাস কক্ষের আসামিদের কাঠগড়া ও আইনজীবীদের বসার সোফায় আগুন লাগে।

পরে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর আদালত পাড়ায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা রয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

তিন মাসে ১৪৩ রোহিঙ্গার হাতে বাংলাদেশের পাসপোর্ট, গ্রেপ্তার ২৩

ক্যান্সারে ভুগছেন উপস্থাপিকা সামিয়া আফরিন

বরিশালে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সমাজকর্মী বেল্লালের ওপর হামলা

শমী কায়সারের জামিন স্থগিত

নানক ও তার স্ত্রী-কন্যার বিরুদ্ধে ২৬০ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা

মাঠে নেমেছেন ৬৫৩ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

সৌদি আরবে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

শিক্ষা প্রকৌশল অধিদফতরে চুক্তি ভিত্তিক নিয়োগের গুঞ্জন, কর্মকর্তাদের অসন্তোষ

মির্জাগঞ্জকে একটি মডেল ও স্মার্ট উপজেলা হিসেবে রূপান্তর করব : খান মোঃ আবু বকর সিদ্দিকী

হানিফ ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু