Saturday , 23 March 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৪

প্রতিবেদক
Newsdesk
March 23, 2024 10:08 pm


নিজস্ব প্রতিবেদক :

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও চারজন।

শনিবার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুজন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এক হাজার ৫০৯ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ২৩ মার্চ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৬২০ জন। এর মধ্যে এক হাজার ২৯ জন পুরুষ ও ৫৯১ জন নারী।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ২৩ মার্চ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২২ জনের। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও ১১ জন নারী রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রমাণ করে সরকার সাংবাদিকবান্ধব : তথ্য প্রতিমন্ত্রী

খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের পথে লড়াইয়ের একমাত্র প্রেরণা: রিজভী

পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ১ নভেম্বর থেকে দেশব্যাপী অভিযান: পরিবেশ উপদেষ্টা

আদলত প্রাঙ্গণে এবার ইনুকে জুতা-ডিম নিক্ষেপ

যাকে পছন্দ হয় না তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন : পুলিশ সুপার মো. আনিসুজ্জামান

শিখা অনির্বাণে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা : আপিলের রায় ৪ সেপ্টেম্বর

লেবাননে ইসরাইলি আগ্রাসন নিয়ে জাতিসংঘের হুঁশিয়ারি

বিয়ে করলেন চিত্রনায়িকা পূর্ণিমা

বিয়ে করলেন চিত্রনায়িকা পূর্ণিমা

সরকারের ঘোষণা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ