Wednesday , 24 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে সেনা সদস্যসহ নিহত দুই

প্রতিবেদক
Newsdesk
January 24, 2024 1:54 pm

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলে পৃথক দুই স্থানে ট্রেনে কাটা পড়ে সেনা সদস্যসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (২৪ জানুয়ারি) সকালে কালিহাতী উপজেলার হাতিয়া এবং সদর উপজেলার কহেলা গ্রামে এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন, বগুড়া সেনানিবাসের সৈনিক ফখরুল ইসলাম (২৫) এবং টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে খন্দকার আবুল কালাম (৪২)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (উপ-পরিদর্শক) মোশাররফ হোসেন বলেন, “হাতিয়ায় ট্রেনে কাটা পড়া একটি মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহর সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তাকে শনাক্ত করে।”

পরবর্তীতে জানা যায়, নিহত ব্যক্তি বগুড়া সেনানিবাসে কর্মরত ছিলেন। ছুটি শেষে তিনি কর্মস্থলে ফিরছিলেন।

অপরদিকে টাঙ্গাইল সদর উপজেলার ট্রেনে কাটা পড়ে ঘারিন্দা ইউনিয়নের কহেলা গ্রামে আবুল কালাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

ঘারিন্দা রেলওয়ে পুলিশের (উপ-পরিদর্শক) আলী আকবর দুজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি জানান, মরদেহ দুটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - রাজনীতি