Wednesday , 9 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সীমান্ত হত্যা বন্ধে ভারতীয় হাইকমিশনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি

প্রতিবেদক
Newsdesk
October 9, 2024 9:35 pm

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কামাল হোসেন (৩২) নামে এক যুবক নিহতের ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বুধবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতীয় হাইকমিশনে একটি নোট পাঠিয়ে প্রতিবাদ জানায়।

এতে বলা হয়, বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে যে, সীমান্ত হত্যাকাণ্ডকে ‘শূন্য পর্যায়ে’ নামিয়ে আনার জন্য ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বারবার প্রতিশ্রুতি সত্ত্বেও বিএসএফ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করছে।

বাংলাদেশ সরকার জোর দিয়ে বলেছে, সীমান্ত হত্যার এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত, অযাচিত। এ ধরনের কর্মকাণ্ড সীমান্ত কর্তৃপক্ষের জন্য যৌথ ভারত-বাংলাদেশ নির্দেশিকা ১৯৭৫ এর বিধান লঙ্ঘন করে।

বাংলাদেশ সরকার ভারত সরকারকে এ ধরনের জঘন্য কর্মকাণ্ডের পুনরাবৃত্তি বন্ধ করতে এবং সব সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা করার পাশাপাশি দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানায়।

প্রসঙ্গত, ৭ অক্টোবর কুমিল্লা সীমান্তে কামাল হোসেনকে গুলি করে হত্যা করে মরদেহ নিয়ে যায় বিএসএফ এর সদস্যরা। ওইদিন সন্ধ্যায় জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের যশপুর বিওপির কাছে এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন সদর দক্ষিণ উপজেলার কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

একটি দলের নেতাদের কথাবার্তা লাগামহীন হয়ে গেছে : মির্জা আব্বাস

গুমের অভিযোগ: ট্রাইব্যুনালে র‌্যাবের সাবেক দুই কর্মকর্তা

বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহত, আহত ১৫ বগুড়া প্রতিনিধি

ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত পাঠাবে সেটা ভারতের সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকে বিএনপি : আজাদ

পাবলিক বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির ২০ খাত চিহ্নিত সরকারি অর্থের ‘হরিলুট’

পাবলিক বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির ২০ খাত চিহ্নিত সরকারি অর্থের ‘হরিলুট’

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ

দনিয়া কলেজের শিক্ষার্থী খুন: ৬ জন রিমান্ডে