Wednesday , 22 May 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

৪০ কেজি গাজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদক
Newsdesk
May 22, 2024 2:12 pm


সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে ৪০ কেজি গাজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২১ মে) রাত ১০টার দিকে জেলার শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের শেলাচাপড়ি গ্রামে নৌ বন্দর পোর্টের দক্ষিণ পশ্চিমঘাট থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন— কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম থানার চর গোবিন্দপুর গ্রামের মো. আজিজুল হকের ছেলে মো. এরশাদুল (৩৬) ও একই থানার মৃত আবেদ আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৪০)।

বুধবার (২২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুলহাজ উদ্দীন এক প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. জুলহাজ উদ্দীন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার রাতে শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের শেলাচাপড়ি গ্রামে নৌ বন্দর পোর্টের দক্ষিণ পশ্চিমঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় ডিবি পুলিশের সদস্যরা। এ সময় একটি কাঠের তৈরি ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি চালিয়ে ৪০ (চল্লিশ) কেজি গাঁজা উদ্ধার করে ও দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ