Tuesday , 20 January 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

টেকনাফ সীমান্তে স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
January 20, 2026 10:00 pm

জাফর আলম,কক্সবাজার ব্যুরো:

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকায় মিয়ানমার সীমান্ত থেকে অর্ধশত স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার করেছে বিজিবি।মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে মিয়ানমার সীমান্তের হোয়াইক্যং উলুবনিয়ার এলাকায় এসব চাপ প্লেট উদ্ধার করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬৪ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।তিনি বলেন, সীমান্তে থেকে স্থলমাইনের চাপ প্লেটের মতো বেশ কয়েকটি অংশ পাওয়া গেছে। তবে সেগুলোতে বিস্ফোরক কিছু নেই। তবুও আমরা বিশেষজ্ঞ সঙ্গে বলেছি, সেগুলো খতিয়ে দেখছি।তিনি আরও বলেন, প্রাপ্ত তথ্য বলছে, সকাল থেকে দুপুর পর্যন্ত সেনা বাহিনী ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে স্থলমাইনের চাপ প্লেটসমূহ উদ্ধার করে। এর সংখ্যা অনুমানিক ৫০-৬০টি হতে পারে। উদ্ধার করা এসব চাপ প্লেট হোয়াইক্যং বিজিবি ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

বিজিবির একটি সূত্র বলছে, স্থলমাইনের মোট ৪টি অংশ। যার মধ্যে অগ্রভাগ বা চাপ প্লেটই উদ্ধার হয়েছে। চাপ প্লেট মূলত মাটির ওপর বসানো থাকে, যাতে চাপ পড়লে মাইন সক্রিয় হয়।এছাড়া চাপ প্লেটে রয়েছে কেসিং, যা মাইনের বাইরের আবরণ, এটিকে বিস্ফোরক ও অন্যান্য অংশকে ধারণ করে। এটি ধাতু, প্লাস্টিক বা অন্যান্য উপাদান দিয়ে তৈরি হতে পারে। গুরুত্বপূর্ণ অংশটি বিস্ফোরক অংশ। যা মাইনের মূল বিধ্বংসী অংশ, যা বিস্ফোরণ ঘটায়। এর সঙ্গে একটি বুস্টার চার্জ থাকে যা মূল বিস্ফোরকে আগুন জ্বালায়। এছাড়া ফায়ারিং মেকানিজম থাকে। এটি মাইনকে সক্রিয় করার প্রক্রিয়ায় কাজ করে। শেষ অংশটি ডিটোনেটর বা ফায়ারিং পিন। যা ফায়ারিং মেকানিজম দ্বারা সক্রিয় হলে এটি মূল বিস্ফোরক অংশকে ইগনাইট করে বিস্ফোরণ ঘটায়।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বন্যপ্রাণী রক্ষার সমন্বিতভাবে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে ৩ গুণ জরিমানা: সাখাওয়াত হোসেন

জুলাই গণহত্যার দায় স্বীকার, রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন

আয়নাঘর ও জুলাই মাসের নৃশংসতা আন্তর্জাতিকভাবে নথিভুক্ত: আসিফ

ভারতে দূষিত পানি পানে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি দুই শতাধিক

জিয়াউর রহমানকে ‘রাজাকার’ বলায় কামরুল ইসলামের বিরুদ্ধে মামলা

বিএনপি নেতারা ক্লান্ত; কর্মীরা হতাশ : ওবায়দুল কাদের

শতাধিক উপজেলা-পৌরসভা-ইউপিতে ভোটগ্রহণ চলছে

শতাধিক উপজেলা-পৌরসভা-ইউপিতে ভোটগ্রহণ চলছে

সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার