Monday , 30 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

জিয়াউর রহমানকে ‘রাজাকার’ বলায় কামরুল ইসলামের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
Newsdesk
September 30, 2024 8:14 pm

পঞ্চগড় প্রতিনিধি :

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে রাজাকার ও যুদ্ধাপরাধী বলায় পঞ্চগড়ে সাবেক আইন প্রতিমন্ত্রী (পরে খাদ্যমন্ত্রী) কামরুল ইসলাম ও দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সাবেক ছাত্রনেতা ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক ইউনুস শেখ গতকাল রবিবার (৩০ সেপ্টেম্বর) পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। আদালতের বিচারক জাহিদ হাসান মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

গতকাল সোমবার দুপুরে আদালত চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে সিনিয়র আইনজীবী আদম সুফি এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে আইনজীবী আদম সুফি বলেন, ২০১০ সালের ২১ মে জাতীয় প্রেসক্লাবে বিশ্ব কবিতা কণ্ঠ পরিষদের এক অনুষ্ঠানে সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজাকার এবং যুদ্ধাপরাধী বলেন। তিনি একজন সেক্টর কমান্ডার ও স্বাধীনতার ঘোষক। বাদী এই কথা আজও ভুলতে পারেননি। তখনই তিনি আইনের আশ্রয় নিতে চেয়েছিলেন। কিন্তু পরিস্থিতির কারণে পারেননি। এ জন্য এখন মামলা করেছেন। খবরটি করতোয়া পত্রিকায় ছাপা হওয়ায় পত্রিকার সম্পাদককে মামলার আসামি করা হয়। আদালত তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে আগামী ৩০ ডিসেম্বর পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন।

বাদী ইউনুস শেখ বলেন, কী কারণে তিনি এমন কথা বলেছেন, এটা জানতে এবং আইনের আশ্রয় নিতে তখন চেষ্টা করেও পারিনি। এখন সুযোগ এসেছে বলে আমি আইনের আশ্রয় নিয়েছি। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার ও মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন কি না- এটা আমি আদালতের কাছে জানতে চেয়েছি।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত