শনিবার , ৩ আগস্ট ২০২৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নোয়াখালীতে বাস চাপায় নিহত ৩

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ৩, ২০২৪ ১:৫০ অপরাহ্ণ


নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে সিএনজি চালক জসিম উদ্দিনসহ তিনজন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের দোকানঘর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিএনজি চালক জসিম উদ্দিন (৫৫), তার মা মরিয়মী বেগম (৮০) ও সিএনজি যাত্রী ছকিনা বেগম (৫২)। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থল থেকে গাড়ি দুটি আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজের মা’সহ আরও পাঁচজন যাত্রী নিয়ে চৌমুহনী থেকে সিএনজিযোগে জমিদারহাটের উদ্দেশ্যে রওনা করে সিএনজি চালক জসিম। এসময় লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ফেনী থেকে ছেড়ে আসে স্টার লাইন নামের একটি বাস। বাসটি দূর্গাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দোকান ঘর এলাকায় পৌঁছলে জসিমের সিএনজিকে সামনে থেকে চাপা দেয়।

এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে গিয়ে ভিতরে থাকা সিএনজি চালক জসিম তার মা মরিয়মী বেগম ও সিএনজি যাত্রী ছকিনা বেগম ঘটনাস্থলে নিহত হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে অপর আহত তিন সিএনজি যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ও চন্দ্রগঞ্জ হাইওয়ে ঘটনাস্থলে পৌঁছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। বাসের চালক ঘটনার পর পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের লোকজন মৃতদেহ বাড়িতে নিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ ফেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
গেস্টরুমে যেতে দেরি, ঢাবির ৬ ছাত্রকে ছাত্রলীগের কর্মীদের ‘নির্যাতন’

গেস্টরুমে যেতে দেরি, ঢাবির ৬ ছাত্রকে ছাত্রলীগের কর্মীদের ‘নির্যাতন’

বেইলি রোডে অগ্নিকাণ্ড: পুলিশের মামলা, গ্রেপ্তার ৩

ঢাকা শহর নিরাপদ রাখতে দিনরাত কাজ করছে পুলিশ : ডিএমপির অতিরিক্ত কমিশনার

আর্সেনালকে বিদায় করে ফাইনালে পিএসজি

২২ জানুয়ারি সিলেট থেকে ভোটের প্রচারে নামবেন তারেক রহমান

কারও বিরুদ্ধে অভিযোগ উঠলে অ্যাসোসিয়েশনের বিবৃতি গোটা সংস্থার ওপর দায় চাপায়

সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে আরও ১০ কোটি টাকা দেয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

বাবা-মায়ের রেখে যাওয়া গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে: আমীর খসরু

জুলাই বিপ্লবে শহীদদের স্বপ্ন পূরণ করা হবে: ড. ইউনূস

নতুন করে গ্রেফতার পলক, ইনু ও আনিস