Saturday , 28 March 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

মির্জাগঞ্জে প্রবাসী যুবকের ওপর সন্ত্রাসী হামলা: গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
Newsdesk
March 28, 2026 7:37 pm

মির্জাগঞ্জ( পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর মির্জাগঞ্জে মো. রমজান আলী (২৩) নামে এক যুবকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

আজ শনিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রমজান আলীর বাবা মো. সোবহান খান। তিনি অভিযোগ করেন, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে গত ২৪ মার্চ বেলা ১১টার দিকে তাঁর ছেলে রমজান আলী ও পুত্রবধূ মনজিলা আক্তারকে নিয়ে মোটরসাইকেলে করে সুবিদখালী বাজারে যাচ্ছিলেন। পথে কাকড়াবুনিয়া মেলকারবাড়ী এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা একদল লোক তাঁদের গতিরোধ করে।

অভিযুক্তদের মধ্যে মাহবুব খান, মিঠু খান, বাচ্চু মৃধা, রাকিব মৃধা, শহিদুল ও আলী খানসহ আরও কয়েকজন ছিলেন বলে অভিযোগ করা হয়। তারা লোহার রড ও লাঠি নিয়ে রমজান আলীকে মারধর করে এবং গালিগালাজ করে। একপর্যায়ে প্রাণ বাঁচাতে রমজান আলী পাশের একটি চায়ের দোকানে আশ্রয় নিলেও সেখানেও তাঁকে হামলা করা হয়।

পরিবারের অভিযোগ, হামলায় রমজান আলী গুরুতর আহত হন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সোবহান খান বলেন, এ ঘটনায় ২৪ মার্চ মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলন থেকে দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

যানজট এড়াতে এইচএসসি পরীক্ষার্থীদের আগেভাগে কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ

ভারতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্রে হাসিনা: এ্যানী

নিজের প্রতি খেয়াল রাখুন, নির্মূল হয়ে যাবেন না— ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি

শিশু ধর্ষণ মামলায় তিন জনের আমৃত্যু কারাদণ্ড, তিন জনের যাবজ্জীবন

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু ২০ জানুয়ারি

১৭৯ উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি

আসছে রাফি মামুনের পরিচালনায় নতুন নাটক ‘ইবাদত’

খুব অল্প সময়ের মধ্যেই বন্ধ পাটকল চালু হবে: প্রতিমন্ত্রী

খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী