Monday , 14 July 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

চাঁদাবাজ ও মুজিবাদের পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি: নাহিদ

প্রতিবেদক
Newsdesk
July 14, 2025 6:51 pm

পটুয়াখালী প্রতিনিধি :

মুজিববাদী সংবিধান টিকিয়ে রেখে বিএনপি চাঁদাবাজ ও মুজিবাদের পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করছে বাইরের শক্তি।

সোমবার (১৪ জুলাই) পটুয়াখালীতে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে জুলাই পদযাত্রার ১৪তম দিনে এনসিপির কেন্দ্রীয় নেতারা জড়ো হন সার্কিট হাউজের সামনে।

পথসভায় নাহিদ বলেন, আগামীর বাংলাদেশের রূপরেখা তৈরি করতে নাগরিক পার্টি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে। তার অভিযোগ, মাফিয়া সিস্টেমকে পাহারা দেওয়ার জন্য নতুন দলের আবির্ভাব হয়েছে। আমরা শুধু হাসিনার পতন চাইনি, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চেয়েছি।

তিনি বলেন, আমাদের দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করছে বাইরের শক্তি। তাই বিদেশি শত্রুর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, জেলায় জেলায় ঘুরে মানুষের চাওয়া পাওয়ার ভিত্তিতে রাজনৈতিক ইশতেহার তৈরি করা হবে।

পটুয়াখালীতে পথসভা শেষ করে বরগুনার উদ্দেশে রওনা হন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

সর্বশেষ - রাজনীতি