Wednesday , 4 March 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর হাতে নারী শিক্ষক খুন

প্রতিবেদক
Newsdesk
March 4, 2026 8:13 pm

নিজস্ব প্রতিবেদক : 

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি)কর্মচারীর ছুরিকাঘাতে নিজ কার্যালয়ে আসমা সাদিয়া রুনা নামে এক নারী শিক্ষক খুন হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক ছিলেন।

বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহিনুজ্জামান সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, বিকেল পাঁচটার দিকে গুরুতর আহত অবস্থায় বিশ্ববিদ্যালয় থেকে ওই শিক্ষককে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, বেতন নিয়ে ঝামেলা ও অন্য বিভাগে বদলির জেরে আসমা সাদিয়া লুনার গলায় ছুরি চালিয়েছেন ফজলুর রহমান নামে এক কর্মচারী। পরে নিজের গলায়ও ছুরি চালিয়েছেন একই বিভাগের সাবেক এ কর্মচারী। বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যানের রুমে এই ঘটনা ঘটেছে।

খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে। বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, বর্তমানে অভিযুক্ত ফজলুর রহমানের অবস্থাও আশঙ্কাজনক।

প্রক্টর শাহিনুজ্জামান গণমাধ্যমকে বলেন, সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

 

সর্বশেষ - রাজনীতি