Saturday , 8 February 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

হাজারীবাগে দুই কাভার্ড ভ্যানের মাঝে চাপা পড়ে চালক নিহত

প্রতিবেদক
Newsdesk
February 8, 2025 5:06 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর হাজারীবাগ থানার বেরিবাঁধে দুটি কাভার্ড ভ্যানের মাঝে চাপা পড়ে লিটন ঘোষ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নিহত লিটন ঘোষ চকবাজার থানার ঢাকেশ্বরী অরফানেজ রোডের একটি বাড়িতে থাকতেন। তিনি পেশায় কাভার্ড ভ্যানচালক ছিলেন।

নিহত লিটনকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী রবিউল জানান, ‘আমাদের কোম্পানির আরেকটি কাভার্ড ভ্যান পেছনে ব্যাক গিয়ার দিয়ে রাখার সময় দুইটি কাভার্ডভ্যানের মাঝখানে চাপা পড়ে লিটন ঘোষ আহত হন। পরে উদ্ধার করে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জানান, দাদা আর বেঁচে নেই।’

রবিউল আরও জানান, ‘দাদার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই। শুধু বুকে চাপ খেয়ে তিনি মারা গেছেন।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘হাজারীবাগ থেকে ওই কাভার্ডভ্যান চালককে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে জানিয়েছি।’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত