Monday , 18 August 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

চট্টগ্রামে পিকআপ-কভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৫

প্রতিবেদক
Newsdesk
August 18, 2025 5:23 pm

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানা এলাকায় কভার্ড ভ্যান ও পিকআপের সংঘর্ষে পাাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১৮ আগস্ট) ভোর পৌনে ৫টার দিকে নগরীর আকবর শাহ থানার সিটি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। এরা হলেন, কালা দাশ (৩০), আকাশ দাশ (২৮), অজিত দাশ (৩০)। হতাহত অন্যদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, নিহত ও আহতরা সবাই মাছ ব্যবসায়ী। পিকআপ ভ্যানটিতে মোট ১০ জন মাছ ব্যবসায়ী ছিলেন। তারা চট্টগ্রামের ফিশারি ঘাটে যাচ্ছিলেন মাছ আনতে চাচ্ছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “ভোরে সিটি গেট এলাকায় কভার্ড ভ্যান-পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে। পিকআপটি চট্টগ্রামের দিকে আসার পথে দাঁড়িয়ে থাকা কভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়, আহত হন আরও পাঁচজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।”

আকবার শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, “সিটি গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় পিকআপ ভ্যানের সামনে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হন। অন্য দুজনকে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।”

সর্বশেষ - জেলার খবর