বুধবার , ৬ ডিসেম্বর ২০২৩ | ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বিএনপি নেতা খসরু-স্বপন-প্রিন্সের জামিন নামঞ্জুর

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৬, ২০২৩ ১:০৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

বিএনপির মহাসমাবেশের দিন পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ হত্যায় পল্টন থানার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এছাড়া পুলিশের পিস্তল ছিনতাইয়ে পল্টন থানার আরেক মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সেরও জামিন নামঞ্জুর করা হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফয়সাল আতিক বিন কাদের শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করেন। এর আগে তাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিন আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। এর আগে পুলিশ হত্যা মামলায় আমীর খসরু ও স্বপনকে গ্রেপ্তার করে গত ৩ নভেম্বর ৬ দিনের রিমান্ডে নেয়া হয়।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে ওইদিন পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ নিহত হন। তাকে হত্যার পরদিন রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের উপপরিদর্শক মাসুক মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। এছাড়া ওইদিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের পিস্তল ছিনতাই ও পুলিশের মুক্তিযুদ্ধ যাদুঘর ভাংচুরের অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় মামলা অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

প্রথাগত শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতেই নতুন শিক্ষানীতি: শিক্ষামন্ত্রী

ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শরিকদের বিজয়ের গ্যারান্টি দিতে পারবো না : ওবায়দুল কাদের

মুরাদনগরে ক্ষমতার অপব্যবহার করছেন একজন উপদেষ্টা: ফখরুল

লেবাননে ইসরাইলি আগ্রাসন নিয়ে জাতিসংঘের হুঁশিয়ারি

এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউলের দুর্নীতির অনুসন্ধান শুরু

বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান: তারেক রহমান

বাজেট অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সামঞ্জস্যপূর্ণ নয়: সিপিডি

প্রায় ১৩ লাখ পুরুষ ও আড়াই লাখ নারী পোস্টাল ভোট দেবেন

সাম্প্রদায়িক উস্কানির পেছনে কারা ?  সম্প্রীতি কি সম্ভব ?

সাম্প্রদায়িক উস্কানির পেছনে কারা ? সম্প্রীতি কি সম্ভব ?