Saturday , 4 April 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

জামায়াত দেশকে অস্থিতিশীল করতে রাস্তায় নেমেছে: মির্জা ফখরুল

প্রতিবেদক
Newsdesk
April 4, 2026 10:38 pm

নিজস্ব প্রতিবেদক : 

সরকারের বয়স এক মাস পার হতে না হতেই জামায়াতে ইসলামী দেশকে অস্থিতিশীল করে তুলতে রাস্তায় নেমেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৪ এপ্রিল) রাতে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

সারাদেশে গীতাপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী বলেন, ধর্মের ভিত্তিতে এই দেশে কোনো বিভাজন সহ্য করা হবে না। একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার লক্ষে সরকার কাজ করছে। তবে একটি গোষ্ঠী হীন রাজনৈতিক উদ্দেশ্যে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, যাদের বিষয়ে দেশবাসীকে সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানে সনাতন ধর্মীয় নেতারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় হিন্দুরা বিভিন্ন স্থানে নির্যাতনের শিকার হয়েছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি বলেন, হিন্দুরা এ দেশে দীর্ঘ সময় ধরেই নানাভাবে নির্যাতিত হয়ে আসছে, যা অত্যন্ত দুঃখজনক।

অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ভারত সবসময় একটি স্থিতিশীল, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে আছে এবং সমর্থন দিয়ে যাবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে আরও বলেন, সরকার অত্যন্ত অল্প সময়ের মধ্যে সংস্কার ও জনসেবা নিশ্চিতে কাজ শুরু করেছে। কিন্তু জামায়াতের মতো দলগুলো রাজপথে নেমে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে।

বিএনপি ফ্যাঁসিবাদের পথে হাঁটছে: ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে বক্তারাবিএনপি ফ্যাঁসিবাদের পথে হাঁটছে: ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে বক্তারা
তিনি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে আশ্বস্ত করেন যে, বর্তমান সরকার সবার সমান অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজনীতি