মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

৫ আগস্ট জেলখানায় গুলি করে হত্যা: শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ২৪, ২০২৪ ৯:০৯ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক :

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো. জাভেদ নামে এক কয়েদিকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন নিহতের খালাতো ভাই ও ওই ঘটনার সময় কারাগারে আহত কয়েদি সাংবাদিক শিকদার লিটন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান বাদীর জবানবন্দি গ্রহণ করে কেরানিগঞ্জ মডেল থানাকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ভুক্তভোগী মারা গেছেন কিনা ও এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়েছে কিনা এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

অপর আসামিদের মধ্যে রয়েছেন-ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খানন কামাল, আনিসুল হক, হাছান মাহমুদ, দিলীপ বড়ুয়া, মহিবুল হাসান চৌধুরী (নওফেল), নসরুল হামিদ বিপু, শেখ ফজলে নূর তাপস, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক, এনটিএমসির সাবেক ডিজি জিয়াউল আহসান, হারুন অর রশিদ, বিপ্লব কুমার সরকার, জেল সুপার সুভাষ কুমার ঘোষ, ডেপুটি জেলার মোমিনুল ইসলাম, জেলার নাসির আহমেদ, ডেপুটি জেলার তানজিল হোসেন ও সৈয়দ হাসান আলী, প্রধান কারারক্ষী শামীম হোসেন, সহকারি কারারক্ষী হানিফ সিকদার, কারারক্ষী আবুল কালাম ও শের আলী কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদ, কৃষক লীগের সহ-সভাপতি আরিফুর রহমান দোলন, সাজ্জাদ হোসেন খান বরকত, ইমতিয়াজ হাসান রুবেল।

মামলার এজাহারে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বেলা ১২টার দিকে কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা কয়েদিরা আন্দোলন শুরু করেন। এসময় এজাহারনামীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশ বাহিনীর সদস্যরা সারা দেশের মতো দেশীয় অস্ত্রশস্ত্র, আগ্নেয়াস্ত্র ব্যবহার করে কয়েদিদের ওপর গুলিবর্ষণ করে। গুলিবর্ষণে অনেক কয়েদি আহত হন এবং মো. জাভেদ নামে একজন কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

সিরাজগঞ্জে হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

স্বাস্থ্যসেবাকে আরও উন্নত পর্যায়ে নিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

সেন্টমার্টিন, কুয়াকাটা ও সুন্দরবনকে প্লাস্টিক ও পলিথিনমুক্ত করা হবে

শুধু উচ্চশিক্ষা দিয়ে কর্মসংস্থান নিশ্চিত করা কঠিন: শিক্ষামন্ত্রী

“নির্বাচন কোনটা আগে হবে, কোনটা পরে হবে-এটা ইসির হাতে নেই”: ইসি সানাউল্লাহ

রাজধানীর ৪ পয়েন্টে সাত কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৯ হাজার, বহিষ্কার ২৫

ধর্ষণে যাবজ্জীবন সাজার আসামি ২১ বছর পর গ্রেপ্তার

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে প্রজ্ঞাপন