বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ক্রিকেট পরিচালনা বিভাগের সিদ্ধান্ত নেবে বোর্ড, তামিমের কাঁধে ওয়ার্কিং ও ফ্যাসিলিটিজ বিভাগ

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ৮, ২০২৬ ১০:০৭ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক : 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি ক্রিকেট পরিচালনা বিভাগ। যে কমিটি জাতীয় পুরুষ দলকে দেখভাল করে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির দ্বিতীয় সভায় বুধবার বিসিবির অন্যান্য কমিটি দায়িত্ব পরিচালকদের দেওয়া হলেও ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি।

সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, ক্রিকেট পরিচালনা বিভাগের সিদ্ধান্ত বোর্ড নেবে। বোর্ড সভা থেকে আসবে সিদ্ধান্ত। এজন্য আপাতত কাউকে এই কমিটির দায়িত্ব দেওয়া হচ্ছে না।

সভাপতি তামিম নিজের কাঁধে রেখেছেন ওয়ার্কিং এবং ফ্যাসিলিটিজ বিভাগ। মিনহাজুল আবেদীন নান্নুকে দেওয়া হয়েছে টুর্নামেন্ট কমিটির দায়িত্ব। বয়সভিত্তিক ক্রিকেট সামলাবেন তানজীল চৌধুরী। এছাড়া, গেম ডেভেলপমেন্টে থাকবেন ফাহিম সিনহা।

বোর্ড সভা শেষে বেরিয়ে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেছেন, ‘‘এখানে প্রতিটি কমিটি দেওয়া হয়নি। কিছু কমিটি আমরা সামনে দেব। একটা কমিটি যেটা খুবই গুরুত্বপূর্ণ, ক্রিকেট পরিচালনা বিভাগ। আমরা খুব অল্প সময়ের জন্য এসেছি, তিন মাস। আমাদের মূল লক্ষ্য নির্বাচনরা ঠিকঠাক মতো করা। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি ক্রিকেট পরিচালনা বিভাগে কাউকে নিয়োগ দেব না। যদি ক্রিকেট পরিচালনা বিভাগের কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয় তাহলে আমাদের বোর্ড সেটা সিদ্ধান্ত নেবে।’’

‘‘আমি তামিম ইকবাল ওয়ার্কিং কমিটি এবং ফ্যাসিলিটিজ বিভাগ দেখব। ফাহিম সিনহা দেখবেন গেম ডেভেলপমেন্ট। তানজিল চৌধুরী বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্বে থাকবেন। সালমান ইস্পাহানী মার্কেটিং এবং ডিসিপ্লিন কমিটিতে থাকবেন। রাশনা ইমাম দেখবেন নারী বিভাগ। সঙ্গে থাকবে মেডিকেল অ্যান্ড কপ্লেইন কমিটি।’’

‘‘ইস্পাহানী খসরু দেখবেন ফাইনান্স এবং ওয়েলফেয়ার কমিটি। সায়েদ ইব্রাহিম আহমেদ সিকিউরিটি এবং টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটির দায়িত্বে। মিনহাজুল আবেদীন নান্নু থাকবেন টুর্নামেন্ট কমিটিতে। মির্জা ইয়াসির থাকবেন লজিস্টিক বিভাগে। আতাহার আলী খান থাকবেন আম্পায়ার কমিটিতে।’’– যোগ করেন তিনি।

দায়িত্ব গ্রহণের প্রথম দিনই ক্রিকেটারদের সুখবর দিয়েছেন তামিম। ঘরোয়া ক্রিকেটে পুরুষ ও নারীদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধি হয়েছে।

 

সর্বশেষ - রাজনীতি