Friday , 20 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

দ্য ইকোনমিস্টের চোখে বর্ষসেরা দেশ বাংলাদেশ

প্রতিবেদক
Newsdesk
December 20, 2024 4:27 pm

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাজ্যের প্রভাবশালী সাময়িকীদ্য ইকোনমিস্টের ২০২৪ সালের ‘বর্ষসেরা দেশ’ হয়েছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার ম্যাগাজনটি বর্ষসেরা দেশের তালিকা প্রকাশ করে। যেখানে শীর্ষস্থান অর্জন করেছে বাংলাদেশ। ম্যাগাজিনটি তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘আমাদের এবারের বর্ষসেরা দেশ বাংলাদেশ। যারা একজন স্বৈরশাসককে উৎখাত করেছে।’

এ অর্জনকে শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈরাচারী শাসন উচ্ছেদের প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে বর্ণনা করেছে দ্য ইকোনমিস্ট। তাদের প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশে গত আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির স্বাধীনতার নায়কের কন্যা শেখ হাসিনা। একসময় অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছিলেন তিনি। পরবর্তীকে কীভাবে তিনি দমনমূলক হয়ে উঠেন, নির্বাচনে কারচুপি করেন, বিরোধীদের কারাগারে পাঠান এবং বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দেন সেসব বিষয় উঠে এসেছে প্রতিবেদনে।

দ্য ইকোনমিস্ট পরামর্শ দিয়েছে, ২০২৫ সালে বাংলাদেশকে ভারতের সঙ্গে সম্পর্ক মেরামত করতে হবে এবং নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নির্ধারণ করতে হবে। বর্ষসেরা দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সিরিয়া। গত ৮ ডিসেম্বর দেশটিতে দীর্ঘকাল শাসন ক্ষমতায় থাকা বাশার আল-আসাদকে উচ্ছেদ করে অর্ধশতকের বংশানুক্রমিক একনায়কতন্ত্রের অবসান ঘটানো হয়েছে। এ তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে—আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধে আমরা সবাই যোদ্ধা: তারেক রহমান

কোটা আদালতে বিচারাধীন, সরকার সিদ্ধান্ত দিতে পারে না

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ ১৩ নভেম্বর থেকে

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে মৃত বেড়ে ৮৯

সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর

ছাত্রীর পা টেনে ছিঁড়ে ফেলার হুমকি ছাত্রলীগ সভাপতির

ছাত্রীর পা টেনে ছিঁড়ে ফেলার হুমকি ছাত্রলীগ সভাপতির

পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে উপাচার্য নিয়োগ হবে: শিক্ষা উপদেষ্টা

সাজা শেষেও দেশের কারাগারে বন্দি ১৫৭ বিদেশি

কৃষক সামছুল হত্যা মামলায় : বাবা-ছেলেসহ ১০ জনের যাবজ্জীবন

রোহিঙ্গাদের নিজ দেশে পূর্ণ নাগরিক মর্যাদায় দ্রুত প্রত্যাবর্তন নিশ্চিত করা জরুরি : পররাষ্ট্রমন্ত্রী