Saturday , 14 March 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

প্রতিবেদক
Newsdesk
March 14, 2026 9:12 pm

নিজস্ব প্রতিবেদক :

দেশের ৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

শনিবার (১৪ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন তারা।

নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন—

বরিশাল সিটি করপোরেশন : অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন

রাজশাহী সিটি করপোরেশন : মো. মাহফুজুর রহমান

ময়মনসিংহ সিটি করপোরেশন : মো. রুকনুজ্জামান রোকন

রংপুর সিটি করপোরেশন : মাহফুজ উন নবী চৌধুরী

কুমিল্লা সিটি করপোরেশন : মো. ইউসুফ মোল্লা

প্রজ্ঞাপনে আরো বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সংশোধিত অধ্যাদেশের ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন।

 

 

সর্বশেষ - জেলার খবর