Wednesday , 25 June 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

আশুরা উপলক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে

প্রতিবেদক
Newsdesk
June 25, 2025 8:00 pm

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র আশুরা উপলক্ষ্যে ঢাকা মহানগরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, আশুরার তাজিয়া ও শোক মিছিল যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সুশৃঙ্খলভাবে পালিত হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় ডিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার। সভায় উপস্থিত ছিলেন অপারেশনস বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, তাজিয়া মিছিল আয়োজক কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন গোয়েন্দা ও সেবা সংস্থার প্রতিনিধিরা।

সভায় ডিএমপি কমিশনার বলেন, ‘’পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পবিত্র আশুরা এবং হিন্দু ধর্মাবলম্বীদের উল্টোরথ যাত্রার সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। উভয় সম্প্রদায়ের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সম্মানের মনোভাব বজায় রেখে একযোগে কাজ করে এই ধর্মীয় অনুষ্ঠানগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার জন্য যাতে সহযোগিতা করে, সে প্রত্যাশা করছি।’’

তিনি আয়োজকদের পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখার পরামর্শ দেন এবং জানান, পুলিশ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম জানান, আগামী ৫ জুলাই রথযাত্রা উপলক্ষেও সতর্ক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘’তাজিয়া মিছিল শুরু থেকেই ভিডিও ক্যামেরা রাখতে হবে, যেন মিছিলে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতে না পারে।’’

সর্বশেষ - রাজনীতি