Saturday , 19 October 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ট্রাভেল এজেন্সি ব‍্যবসায় শৃঙ্খলা ফেরাতে আটাবের ৯ দফা দাবি

প্রতিবেদক
Newsdesk
October 19, 2024 8:06 pm

নিজস্ব প্রতিবেদক :

ট্রাভেল এজেন্সি ব্যবসায় সমতা ও বৈষম্য দূর করতে ৯ দফা দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।

আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে এক হোটেলে ট্রাভেল এজেন্সি ব্যবসা ও বর্তমান প্রেক্ষাপট বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়গুলো তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ও সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন আটাবের সভাপতি আবদুস সালাম আরেফ। এ সময় উপস্থিত ছিলেন মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান হিরো, মোহাম্মদ জিয়াউর রহমান খান নেওয়াজ ও যুগ্ম মহাসচিব আতিকুর রহমান প্রমুখ।

আটাবের সভাপতি আবদুস সালাম আরেফ বলেন, দাবির বিষয় নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আমরা আলোচনা করেছি এবং পরামর্শ প্রদান করেছি। আমাদের বক্তব্য মন্ত্রণালয় আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন। এগুলো বাস্তবায়ন করা না গেলে এই সেক্টরের শৃঙ্খলা থাকবে না।

দাবিগুলোর মধ্যে রয়েছে-অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) ব্যবসা পরিচালনার যথাযথ নীতিমালা প্রণয়ন করা ও এয়ার টিকিটের মজুতদারি ও সিন্ডিকেট বন্ধ করে গ্রুপ টিকিটিংয়ের নীতিমালা/নির্দেশ প্রদান করা।

সর্বশেষ - জেলার খবর