শনিবার , ৩১ জানুয়ারি ২০২৬ | ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

দেশে পৌঁছেছে এক লাখ ৪০ হাজার পোস্টাল ব্যালট

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৩১, ২০২৬ ৩:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

প্রবাসীদের পাঠানো প্রায় এক লাখ ৪০ হাজার পোস্টাল ব্যালট ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে।

নির্বাচন কমিশনের ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মোট ১ লাখ ৩৯ হাজার ৭৬৩টি পোস্টাল ব্যালট তাদের কাছে পৌঁছেছে।

পোস্টাল ব্যালট অ্যাপের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৪ লাখ ৫৪ হাজার ৫৮৭ জন প্রবাসী ভোট প্রদান করেছেন। এর মধ্যে ৪ লাখ ৬ হাজার ৫৬৪ জন ভোট দেওয়ার পর সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে তাদের ব্যালট জমা দিয়েছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে। শুক্রবার বিকেল পর্যন্ত এর মধ্যে ৫ লাখ ১৬ হাজার ৭ জন প্রবাসী ব্যালট গ্রহণ করেছেন।

এ অবস্থায় কমিশন প্রবাসী ভোটারদের যত দ্রুত সম্ভব ভোট প্রদান করে নিকটস্থ পোস্ট অফিসে ব্যালট জমা দেওয়ার আহ্বান জানিয়েছে। ভোটগ্রহণের দিন বিকাল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পৌঁছালেই কেবল তা গণনায় অন্তর্ভুক্ত হবে।

এবার দেশে ও দেশের বাইরে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন, যার অর্ধেকেরও বেশি প্রবাসী ভোটার।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের ভেতরে তিন শ্রেণির ভোটার নিবন্ধন করেছেন। তারা হলেন—নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা (কারাবন্দি) ভোটাররা।

এই ব্যবস্থার আওতায় শুক্রবার বিকেল পর্যন্ত দেশের অভ্যন্তরে ২ লাখ ৬৯ হাজার ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন।

এর মধ্যে ৩ হাজার ৭৪৮ জন ভোটার ব্যালট সংগ্রহ করেছেন। তাদের মধ্যে ২ হাজার ৪২২ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন এবং এর মধ্যে ১ হাজার ১৪৯ জন ভোটার ভোট দেওয়ার পর পার্শ্ববর্তী পোস্ট অফিস বা ডাক বাক্সে তাদের ব্যালট পাঠিয়েছেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত