Wednesday , 13 August 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নির্বাচন কমিশনের উচিত ঋণখেলাপিদের শনাক্ত করা: অর্থ উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
August 13, 2025 5:14 pm

নিজস্ব প্রতিবেদক :

ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না- বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, নির্বাচন কমিশনের উচিত ঋণখেলাপিদের শনাক্ত করা। কিন্তু সমস্যা হচ্ছে কোর্টের স্টে অর্ডার নিয়ে। মহিউদ্দিন খান আলমগীর তো ঋণখেলাপি হয়েও পাঁচ বছর কাটিয়ে দিয়েছিলেন।

বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে ‘জাতীয় পেনশন কর্তৃপক্ষ’ আয়োজিত ইপি পেনশন উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আগামী নির্বাচনে কালো টাকা রোধে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে কি না- জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, কালো টাকার ক্ষেত্রে দুটি বিষয় হচ্ছে- উৎস আর প্রসেস। উৎসটা কিন্তু আগের চেয়ে মোটামুটি বন্ধ হয়েছে। আগে তো ব্যাংকের মালিক, শিল্প প্রতিষ্ঠানের মালিক, নিউজ পেপারের মালিক, ফ্লাটের মালিক সব একজনই ছিলেন। কিন্তু এখন তো এটা হচ্ছে না। মোটামুটি এখন একটু চেক অ্যান্ড ব্যালেন্স হচ্ছে।

প্রসঙ্গক্রমে তিনি বলেন, আমরা সবসময় বলি অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে রাজনৈতিক সংস্কৃতির ওপর। রাজনীতিবিদরা যদি উৎসাহ দেন যে, টাকা-পয়সা দিয়ে নমিশনেশন দেবেন, ভোট দেবেন, তাহলে আমি অর্থ মন্ত্রণালয়ে থেকে তো কিছু করতে পারব না।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ভোটার হতে প্রায় ৫৪ হাজার প্রবাসীর আবেদন

জুলাই গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে শিবিরের ‘গণমিছিল’

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য আ.লীগ

জাতিসংঘের বিবৃতি নির্বাচন প্রতিহতকারী বিএনপি-জামায়াতের বিরুদ্ধে গেছে : তথ্যমন্ত্রী

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশ গ্রহণ করবে সরকারি দল : স্বরাষ্ট্রমন্ত্রী

সবচেয়ে বেশি দুর্নীতি পাসপোর্ট সেবায়: টিআইবি

নির্বাচনী রোডম্যাপ দাবিতে জেলায় জেলায় বিএনপির সমাবেশ শুরু

শিক্ষকরা রাজনীতিতে জড়ালে ব্যবস্থা গ্রহণ করা হবে: গণশিক্ষা উপদেষ্টা

দীপু মনি ও পলকের ফাঁসির দাবিতে আদালত চত্বরে স্লোগান, ডিম নিক্ষেপ

নবীর আদর্শে দেশ পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের