বুধবার , ১ এপ্রিল ২০২৬ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

রাজধানীতে কালবৈশাখী ঝড়, শিলা ও বজ্রসহ ভারী বৃষ্টি

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ১, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টি হয়েছে। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যার পরপরই আকাশে কালো মেঘ জমে ওঠার পর কয়েক দফায় দমকা হাওয়া ও ধুলিঝড় বয়ে যায়, যা নগরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

এসময় মিরপুর ১০, বাংলামোটর, শাহবাগ, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট, তেজগাঁওসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় আচমকা ঝড়ো হাওয়া শুরু হয়। এর কিছুক্ষণ পরই ধুলিঝড় আকার ধারণ করে পরিস্থিতি আরও তীব্র হয়। পরে রাত ৮টার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি, যা দ্রুতই ভারী বর্ষণে রূপ নেয়।

ঝড়ের সময় আকাশজুড়ে ঘনঘন বিদ্যুৎ চমকানো এবং বিকট শব্দে বজ্রপাতের ঘটনাও ঘটে, যা পথচারীদের মধ্যে আতঙ্ক তৈরি করে। হঠাৎ শুরু হওয়া এই বৃষ্টিতে অফিসফেরত মানুষ ও ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েন। অনেকেই আশ্রয়ের খোঁজে ছুটে বেড়ান।

বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে সাময়িক জলাবদ্ধতারও সৃষ্টি হয়। এতে যান চলাচলে ধীরগতি দেখা দেয় এবং ব্যস্ত সড়কগুলোতে যানজট তৈরি হয়। বিশেষ করে সন্ধ্যার পর অফিস ছুটির সময় ঝড় শুরু হওয়ায় নগরবাসীর দুর্ভোগ আরও বেড়ে যায়।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকা ছাড়াও রাজশাহী, পাবনা, ফরিদপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

আবহাওয়া সংশ্লিষ্টরা বলছেন, গ্রীষ্ম মৌসুমের শুরুতে এ ধরনের কালবৈশাখী ঝড় স্বাভাবিক হলেও হঠাৎ তীব্রতা বাড়লে জনজীবনে সাময়িক অস্থিরতা তৈরি হয়। তাই প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন হবে না: ওবায়দুল কাদের

মাত্র ৪ দিনের মধ্যে ফের বড় ভূমিকম্প জাপানে, সুনামি সতর্কতা

লিবিয়ায় বাংলাদেশি সাংবাদিক ও প্রকৌশলী নিখোঁজ

লিবিয়ায় বাংলাদেশি সাংবাদিক ও প্রকৌশলী নিখোঁজ

বিএনপি-জামায়াত ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

গ্যাস অনুসন্ধানে ২০২৮ সালের মধ্যে ১৩৫টি কূপ খনন করা হবে: উপদেষ্টা

পটুয়াখালীতে অবৈধ নিয়োগে অর্থ আত্মসাৎ, সাবেক মেয়রসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

চাঁদাবাজ ও দখলদারকে চিহ্নিত করে রাখুন: আলতাফ হোসেন চৌধুরী

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

সংবিধান পুনর্লিখন নয়, সংশোধন করা প্রয়োজন: সেমিনারে বক্তারা

পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা