Sunday , 29 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন

প্রতিবেদক
Newsdesk
September 29, 2024 9:29 pm

নিজস্ব প্রতিবেদক :

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং দিনাজপুর-৫ আসনে টানা আটবার বিজয়ী হওয়া সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ফিজার (৭০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক।

জানা গেছে, ফিজার কয়েক মাস ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তাকে গ্রামের বাড়ি ফুলবাড়ীতে দাফন করা হবে।

১৯৫৩ সালের ২৯ নভেম্বর জন্মগ্রহণ করা এই রাজনীতিবিদ ১৯৭৭ সালে ফুলবাড়ী উপজেলার সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হন। ১৯৮০ সালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে ১৯৯২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৩ সাল থেকে তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

মোস্তাফিজুর রহমান ১৯৮৬ সালে প্রথমবার এমপি নির্বাচিত হন। এরপর ১৯৯১, ৯৬, ২০০১, ২০০৮, ১৪, ১৮ ও ২৪ সাল মিলে আটবার এমপি নির্বাচিত হন। ২০০৯ সালে প্রথমে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী এবং পরে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সাল নির্বাচিত হয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দায়িত্ব পালনসহ রাজনৈতিক জীবনে বিভিন্ন সংসদীয় কমিটির সদস্য ও সভাপতির দায়িত্ব পালন করেন।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

সাহিত্য পুরস্কার: পবিত্র সরকার, আজীবন সম্মাননা: ড. আব্দুন নূর এবং শ্রেষ্ঠ প্রকাশক: কবি প্রকাশনা সাহিত্যপ্রেমীদের পদভারে মুখর ছিল নিউইয়র্ক বইমেলা

বিএনপি-জামায়াত গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায় : ওবায়দুল কাদের

রিটার্ন জমার সময় আরও ১৫ দিন বাড়ছে

জুলাই আন্দোলনে হামলায় জড়িত ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার

আইএমএফর কঠিন শর্ত মেনে নেব না : ওবায়দুল কাদের

এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত আবহাওয়া দেখে: শিক্ষামন্ত্রী

‘গ্যালাক্সি’ ছাড়তে পারেন সালমান খান, কারণ নিরাপত্তা

রোমে বিমানের ফ্লাইটে কারিগরি ত্রুটি : রাতে ঢাকার পথে রওনার পরিকল্পনা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা, নিহত ৫

‘অবসরে পাঠানো ডিসিদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি থাকলে মামলা’

Share via
Copy link