সোমবার , ৯ মার্চ ২০২৬ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

৩ থেকে ৬ মে ডিসি সম্মেলন

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৯, ২০২৬ ৫:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

এ বছরের জেলা প্রশাসক বা ডিসি সম্মেলন শুরু হবে আগামী ৩ মে। চার দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে ৬ মে। সম্মেলনের শুরুর দিন (৩ মে) প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এর উদ্বোধন করবেন।

সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখা ডিসি সম্মেলনের পূর্ব প্রস্তুতি নিতে সব সচিব এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীদের একান্ত সচিবদের চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়, আগামী ৩-৬ মে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধন করতে সম্মতি দিয়েছেন।

জেলা প্রশাসক সম্মেলন চলাকালে মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবেরা বিভিন্ন অধিবেশনে উপস্থিত থেকে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মূল্যবান উপদেশ ও দিক-নির্দেশনা দেবেন।

সরকারের নীতি-নির্ধারক এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মধ্যে সামনাসামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার জন্য সাধারণত প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। ২০২৪ ও ২০২৫ সালে দুটি জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন হয়েছে যথাক্রমে মার্চ ও ফেব্রুয়ারি মাসে। জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতির কারণে এ বছর (২০২৬ সাল) ডিসি সম্মেলনের প্রস্তুতি নিতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার।

 

 

 

সর্বশেষ - রাজনীতি