জাহিদ হাসান, নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোনার মোহনগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হিন্দু অধ্যুষিত একটি গ্রামে রাতের অন্ধকারে হামলা ভয়ভিতি প্রদর্শন ও লুটপাটের ঘটনায় আজ শুক্রবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী।
মোহনগঞ্জ উপজেলার ৬ নং সোয়াইর ইউনিয়নের নারাইছ গ্রামে নদী থেকে মাছ ধরাকে কেন্দ্র করে এ হামলা ভয়ভিতি প্রদর্শন ও লুটপাট চালানোর অভিযোগ উটেছে পাশ্ববর্তী ভাটিয়া গ্রামের আওয়ামীলীগ নেতা মোঃ আলিমউদ্দিনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাতে আলিমউদ্দিন তার ২৫/৩০ জন সহযোগী নিয়ে নারাইছ গ্রামে হামলা চালায় এবং অকথ্য ভাষায় গ্রামের লোকজনকে গালিগালাজ ও ভয়ভিতি প্রদর্শন করে। তাদের হামলায় গ্রামের দিপক সরকার,রঞ্জন সরকার,অঞ্জন সরকার,সুমন তালুকদারসহ বেশ কয়েকজন আহত হন।
এ সময় চট্রগ্রাম থেকে বাড়ীতে নারাইছ ফেরা গ্রামের সান্টু বিশ্বাস,সজিব দাস গুপ্ত ও জয়সেন সরকারকে অটো থেকে নামিয়ে ব্যাপক মারধর করে তাদের কাছে থেকে ৩৭ হাজার টাকা ও তিনটি মোবাইল লুট করে নিয়ে যায় তারা।
শুক্রবার দুপুরে নারাইছ গ্রামে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে গ্রামের সড়ক প্রদক্ষিণ করে গ্রামবাসীরা। এ সময় গ্রামবাসী হামলা ভয়ভিতি প্রদর্শন ও লুটপাটের ঘটনার প্রতিবাদ জানিয়ে আওয়ামীলীগ নেতা মোঃ আলিমউদ্দিনের বিরুদ্ধে মামলা করা হবে এবং সুষ্টু তদন্ত করে বিচার দাবী করে।
এ বিষয়ে জানতে চাইলে,মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন,অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

















