Thursday , 3 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

রোহিঙ্গা ক্যাম্পে আরসা-আরএসওর গোলাগুলি, নিহত ১

প্রতিবেদক
Newsdesk
October 3, 2024 12:57 pm

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

গতকাল বুধবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের হাকিম পাড়া ১৪ নম্বর এবং জামতলী ১৫ নম্বর ক্যাম্পের মাঝামাঝি এলাকায় এ গোলাগুলি হয়।

নিহত আব্দুর রহমান (১৯) উখিয়া উপজেলার হাকিম পাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-২ ব্লকের মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে।

আহতরা হলেন- উখিয়ার হাকিম পাড়া ১৪ নম্বর রোহিঙ্গা শিবিরের ই-২ ব্লকের সিদ্দিক আহমেদের ছেলে নুর মোহাম্মদ (৩২), সুলতান আহমেদের ছেলে মোহাম্মদ জোবায়ের (৩৭), রশিদ উল্লাহ এর ছেলে মো. শাফায়েত ও দিল মোহাম্মদের ছেলে নুর আলম এবং জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের লাল মিয়ার স্ত্রী নেসারা (৫৫)।

স্থানীয়দের বরাতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)- ৮ এর অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আমির জাফর জানান, বিকেলে উখিয়ার হাকিমপাড়া ১৪ নম্বর এবং জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝামাঝি এলাকায় মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসা এবং আরএসও সন্ত্রাসীরা অতর্কিত সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষ ২০-২৫টি গুলি ছোড়ে। এসময় ৬ জন রোহিঙ্গা গুলিবিদ্ধ হন। খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামতলী এলাকার এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে আহত অন্যদের উন্নত চিকিৎসার জন্য কুতুপালং এলাকার এমএসএফ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে বলে জানান এপিবিএন অধিনায়ক আমির জাফর।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

প্রথম মাঙ্কিপক্স টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আমরা চাই রাষ্ট্রের নবায়ন হোক: নাহিদ ইসলাম

দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং করতে নতুন অ্যাপ খোলা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বেনজীরের পাসপোর্ট জালিয়াতি: অধিদপ্তরের ৮ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

নারী উন্নয়নে নবজাগরণ ঘটেছে বাংলাদেশে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী আগামীকাল রেমালে ক্ষতিগ্রস্ত কলাপাড়া পরিদর্শন করবেন

দুদকের মামলায় গ্রেপ্তার জিয়াউল আহসান, কারাগারে প্রেরণ

আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি

ভারতে বসে হাসিনা বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছেন: মেজর হাফিজ

কাল থেকে শুরু হচ্ছে স্কুলে ভর্তির আবেদন