Tuesday , 11 March 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

পাচার হওয়া অর্থ ফেরত আনতে চুক্তির চেষ্টা চলছে: অর্থ উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
March 11, 2025 4:41 pm

নিজস্ব প্রতিবেদক :

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব। এজন্য সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে চুক্তি করতে হবে এবং সে চেষ্টা চলছে।

মঙ্গলবার (১১ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

পাচার করা অর্থ ফেরত আনার পদক্ষেপের বিষয়ে প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, “বিশাল অংকের টাকা পাচার হয়েছে। আমরা চেষ্টা করছি সেগুলো ফেরত আনতে। যারা পাচার করেছে, তাদের চিহ্নিত করার কাজ চলছে। পাচার হওয়া অর্থ বিভিন্ন দেশে আছে। এখানে কতগুলো আইনি পদক্ষেপ আছে। আবার সে আইনি পদক্ষেপগুলো বিদেশের সঙ্গে জড়িত। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে যাতে ফেরত আনা যায়।”

তিনি বলেন, “ফেরত আনার কাজ অলরেডি শুরু হয়েছে। বেশ কয়েকটি সেনসেটিভ কেস করা হয়েছে। অন্যগুলো আনার চেষ্টা করছি। বিদেশের সঙ্গে কিছু এগ্রিমেন্ট করা প্রয়োজন, এগুলো করব। নেক্সট মাসে আর একটু বেটার জানতে পারবেন।”

আপনারা কয়েকশ কোটি ডলার ফেরত আনার চেষ্টা করছেন, তা কি সম্ভব? এমন প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “হ্যাঁ, এটা সম্ভব। অনেক সময় দেখা যায়, ১১-১২ জন দিয়েছে, ২০০ কোটি টাকার ওপরে অনেকের আইডেন্টিফাই করা হয়েছে। সব মিলিয়ে হয়ত আমরা আনতে পারব।”

টাকা বাতিল করার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তার কোনো জবাব দেননি অর্থ উপদেষ্টা।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ইমন হত্যা মামলায় যুবলীগ নেতা জাকির গ্রেফতার

জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী

মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১

বিচার বিভাগকে প্রাসঙ্গিক থাকতে হলে সংস্কার জরুরি: প্রধান বিচারপতি

সাবেক স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর গ্রেপ্তার

১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস’র ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত

র‌্যাব-পুলিশ কর্মকর্তাসহ ৫৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সড়ক দুর্ঘটনায় অপরাধচিত্র সম্পাদকের স্ত্রীর মৃত্যু

জর্ডানের আকাবা বিমানবন্দরে ইরানের হামলা, মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত

৩১ ডিসেম্বরের মধ্যে ই-পাসপোর্ট পুরোপুরি চালু হবে