Thursday , 21 December 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশন জিরো টলারেন্স: ইসি আহসান হাবিব

প্রতিবেদক
Newsdesk
December 21, 2023 6:22 pm


খুলনা প্রতিনিধি :

‘ভোটারদের ভোটকেন্দ্রে আসার জন্য আমরা উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবো এবং নিরাপত্তা প্রদান করবো, যাতে নির্বিঘ্নে এবং নির্ভয়ে সব ভোটার ভোটকেন্দ্রে এসে নিজের ভোট যাকে খুশি তাকে দিতে পারেন।’

আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আচরণবিধি ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।

খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, ‘নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সব প্রার্থীকে একইভাবে দেখা এবং কোনো প্রকার পক্ষপাতিত্ব না করার বিষয়ে সবার সামনে প্রার্থীদের আশ্বস্ত করেছেন।’

তিনি বলেন, ‘আমার আশা ও প্রত্যাশা এই যে দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন সুন্দর, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষার বিষয়ে নির্বাচন কমিশন জিরো টলারেন্স নীতি প্রদর্শন করবে। নির্বাচন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা শতভাগ সততার সঙ্গে কাজ করবেন বলে আশ্বস্ত করেছেন।’

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৬৮৫ জন

প্রতি ১০ লিটারে ৮৭০ মিলি তেল কম, রমনা পেট্রোল পাম্পকে জরিমানা ও সিলগালা

বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা জুলাই অনুষ্ঠান বর্জন করেছেন

ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন বিমান বাহিনীর প্রশিক্ষণ স্কুলের প্রতিনিধি দল

দায়িত্ব নিলো ক্র্যাবের নতুন কমিটি

দুদকের পরিচালক সায়েমুজ্জামানকে মামলা তদারকির দায়িত্ব থেকে প্রত্যাহার

নিষিদ্ধ সংগঠন কীভাবে মিছিল করে, সরকারকে তা গুরুত্বের সঙ্গে দেখতে হবে: রিজভী

খুলনায় রেজাউল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড

ভারত থেকে ২৫ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার

কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী