Friday , 10 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সিলেট জেলার সেই ‘শ্রেষ্ঠ ওসিকে’ প্রত্যাহার

প্রতিবেদক
Newsdesk
July 10, 2026 10:39 pm

সিলেট প্রতিবেদক :

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম খানকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সিলেটের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেকের সই করা এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। জানা যায়, ওসি শফিকুল ইসলাম খানকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওসি শফিকুল ইসলামের বিরুদ্ধে চোরাকারবারি ও অবৈধ পাথর উত্তোলনকারীদের সহযোগিতা, অবৈধ অর্থ লেনদেন ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, নির্দিষ্ট অর্থের বিনিময়ে অবৈধভাবে পাথর পরিবহনে সহায়তা করতেন তিনি।

এ বিষয়ে পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক জানান, শফিকুল ইসলাম খানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, অভিযোগের বিষয়ে জানতে শফিকুল ইসলাম খানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসেই সিলেট জেলার ‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হয়েছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে: শিক্ষামন্ত্রী

মির্জাগঞ্জে প্রবাসী যুবকের ওপর সন্ত্রাসী হামলা: গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

রাজশাহী বিশ্ববিদ্যালয় গভীর রাতে গালিগালাজ ও মারধর করে আবাসিক ছাত্রকে বের করে দিল ছাত্রলীগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় গভীর রাতে গালিগালাজ ও মারধর করে আবাসিক ছাত্রকে বের করে দিল ছাত্রলীগ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করতে হবে: স্পিকার

শহীদ পরিবারের দায়িত্ব সরকারের : উপদেষ্টা নাহিদ

ব্যক্তি মালিকানাধীন বাস থেকে বছরে ১ হাজার ৫৯ কোটি টাকা চাঁদা আদায় : টিআইবির গবেষণা

জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

পোপ ফ্রান্সিস মারা গেছেন

জাতীয় কবি কাজী নজরুলের নাতি বাবুল মারা গেছেন

Share via
Copy link