সোমবার , ৬ নভেম্বর ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বিএনপিকে নিশ্চিহ্ন করতে দেশে মহাতাণ্ডব শুরু হয়েছে: রিজভী

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৬, ২০২৩ ১:৩৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

বিএনপিকে নিশ্চিহ্ন করতে দেশে মহাতাণ্ডব শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর মিরপুর থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ সোমবার (৬ নভেম্বর) দেওয়া বিবৃতিতে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, বিএনপিসহ বিরোধীদলের নেতা-কর্মী এবং সাধারণ জনগণ এখন ১৯৭১ সালের দুর্বিষহ দিনগুলোর চেয়েও চরম সংকটকাল অতিক্রম করছে। সেই সময় দেশের মানুষ যেমন হানাদার বাহিনীর ভয়ে দ্বিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পালিয়ে বেড়াতো, স্বাধীনতার অর্ধশতাব্দী পরেও তেমনিভাবে এ দেশের মানুষ এখন আওয়ামী স্বৈরশাসকের আইন-শৃঙ্খলা বাহিনীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।

তিনি আরও বলেন, পুলিশ দিনে-রাতে যেকোন সময় নেতা-কর্মীদের ধরতে বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে। টার্গেটকৃত ব্যক্তিকে বাসায় না পেয়ে তাদেরবাবা, ভাই কিংবা অন্য সদস্যদের অন্যায়ভাবে আটক করে নিয়ে যাচ্ছে। আটককৃত নেতা-কর্মী কিংবা তাদের আত্মীয়-স্বজনদের থানায় নিয়ে গিয়ে অবর্ণনীয় নির্যাতন করা হচ্ছে।

তবে বিএনপিকে নিশ্চিহ্ন করার স্বপ্ন দুঃস্বপ্নই রয়ে যাবে উল্লেখ করে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, জনগণকে সাথে নিয়ে বর্তমান শাসকগোষ্ঠীর পতন ঘটাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৃঢ়প্রতিজ্ঞ।

বিএনপি ঘোষিত আন্দোলন কর্মসূচিতে ভয় পেয়েই সরকার শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার করেছে বলেও জানান রুহুল কবির রিজভী। অবিলম্বে তিনি শামসুজ্জামান দুদুর নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ৪

দাঁড়িপাল্লায় যারা ভোট চাচ্ছে তারা স্বাধীনতার বিপক্ষে ছিল: মির্জা ফখরুল

র‍্যাব বিলুপ্তির বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফিলিস্তিনী জনগণের রাষ্ট্র গড়ার অধিকার অস্বীকার ‘অগ্রহণযোগ্য’: জাতিসংঘ প্রধান

রমজানে চিনির কোন সংকট হবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

আরও জনশক্তি রপ্তানিতে মালয়েশিয়ার সহযোগিতা চান রাষ্ট্রপতি

ঢাবির এক শিক্ষক ও দুই ছাত্রের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

সিলেটে ৮৯ বস্তা চোরাই চিনিসহ গ্রেপ্তার ১

সাবেক এমপি মান্নান তালুকদার আর নেই

আটকের পর যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার