Thursday , 3 April 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

রাজনীতিতে আওয়ামী লীগকে কোন ছাড় নয় : আলতাফ হোসেন চৌধুরী

প্রতিবেদক
Newsdesk
April 3, 2025 5:53 pm

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা : রাজনৈতিক মাঠে আ’লীগকে কোন ছাড় দেওয়ার যাবে না, তারা প্রথম থেকে শেষ পর্যন্ত, ভোর থেকে রাত পর্যন্ত সন্ত্রাসী রাজনীতি করেছে। বিগত ১৫ বছরে আমাদেরকে তিল পরিমাণ ছাড় দেয়নি। তাদের যদি আমরা ছাড় দেই তাহলে আমাদের যে বোনেরা ধর্ষিতা হয়েছে তাদেরকে কি জবাব দিব। আমার যে বোনদের সন্তানকে গুলি করে হত্যা করেছে তাদেরকে কি জবাব দিব। আমার যে বোন বিধবা হয়েছে তাকে কি জবাব দিব? বর্তমানে বিএনপি’র মধ্যে কিছু মোনাফেক আছে, তারা আ’লীগের কাছ থেকে অর্থ-কড়ি নিয়ে তাদের পূর্ণবাসন করার পাঁয়তারা করছে। আ’লীগের বিচার তো হবেই যারা পূর্ণবাসন করছে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক সফল স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী, এয়ার ভাইস মার্শাল অব আলতাফ হোসেন চৌধুরী এ কথা বলেন।
উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে মির্জাগঞ্জ ইউনিয়ন দরগা শরীফ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য কর্মি বান্ধব জননন্দিত নেতা ফিরোজ আলম গোলদারের সঞ্চালনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন- আমরা নির্বাচন চাই তবে হাসিনা মার্কা নির্বাচন নয় । হাসিনা দিনের ভোট রাতে করেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, সব শেষ নির্বাচনে তারা আমাদের ২৭ হাজার নেতাকর্মীকে বন্দী রেখে নির্যাতন করে নির্বাচন করেছে। তারা শুধু নির্যাতনই করে নাই আমাদেরকে বিভিন্নভাবে প্রস্তাব দিয়ে বিতর্কিত করার চেষ্টাও করেছে। শহীদ জিয়ার হাতে গড়া দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল থেকে তারা একটি কর্মীকেও নিতে পারেনি বরং আ’লীগই নিঃশেষ হয়ে গেছে।
কেন্দ্রীয় বিএনপি’র সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বলেন, ৫ আগস্ট এর পরে বিএনপি’র মধ্যে দুটি গ্রুপের আবির্ভাব হয়েছে। একটি গ্রুপ বন্দুকের সামনে বুক পেতে দিয়ে আন্দোলন সংগ্রাম করেছিল। আরেকটি গ্রুপ তাদেরকে আমরা দেখি নাই। তারা বিএনপি ছিল বিএনপিতে আসবে তাতে কোন অসুবিধা নেই। কিন্তু যারা বন্দুকের সামনে বুক পেতে আন্দোলন-সংগ্রাম করেছে তাদের ১ ইঞ্চিও সামনে যাওয়ার চেষ্টা করবে না।
তিনি আরও বলেন- আ’লীগ দেউলিয়া হয়ে গিয়েছে। তাদের বড় বড় সব নেতা পালিয়ে ভারত গেছেন। গণহত্যার দায়ে শেখ পরিবারের সবার নামে মামলা হয়েছে, তাদের রাজনীতিতে আসার আর কোন সুযোগ নেই। দেশে যে অরাজকতা হচ্ছে- চুরি, ছিনতাই, ডাকাতি এসব ঘটনার সাথে আ’লীগই জড়িত। তাদেরকে ধরে বিচারের আওতায় আনতে হবে।
অনুষ্ঠানে সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীসহ সাধারণ জনগণ অংশ নেয়।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ফ্রিল্যান্সিংয়ে আয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬

নতুন বছরে হাতে নতুন বই, উচ্ছ্বসিত শিক্ষার্থী

শিগগিরই বাজারে আসছে ‘পাটের চা’ : পাটমন্ত্রী

এনইআইআর পদ্ধতি চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুর

১০ টাকা লিটারে দুধ বিক্রি: ভোক্তা সম্মাননা পেলেন এরশাদ

পাপিয়ার জামিন স্থগিত চেয়েছে দুদক

মধ্যপ্রাচ্যের সব দেশে বিমানের ফ্লাইট স্থগিত

৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা পরিষদের তিন কর্মচারী গ্রেপ্তার

পাথরঘাটা উপজেলা এলজিইডি’র প্রকৌশলী সমীরন মন্ডলের ঘুসকাণ্ডে বরগুনার ঘুটাবাছা-কালমেঘা সড়ক প্রকল্পে অনিয়ম