শনিবার , ২৬ অক্টোবর ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

খিলক্ষেতে ২২ বোতল বিদেশি মদসহ চার মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২৬, ২০২৪ ৩:৩৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ২২ বোতল বিদেশি মদসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির খিলক্ষেত থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ সুজন মিয়া (১৯), সানোয়ার হোসেন (২৬), সামুয়েল রোংমা (২৪) ও মোঃ রায়হান মিয়া (২০)।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে খিলক্ষেত থানার নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

খিলক্ষেত থানা সূত্র জানায়, শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে খিলক্ষেত থানার নিকুঞ্জ-২ এলাকার রাজউক ট্রেড সেন্টারের সামনে কিছু লোক বিদেশি মদ বিক্রয় করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরণের বিদেশি মদ পলাতক এক ব্যক্তির সহযোগিতায় খিলক্ষেত এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন।

গ্রেফতারকৃত চারজনসহ পলাতক একজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত চারজনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক ব্যক্তির গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সপ্তাহের ৫ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খাবার পাবে

অর্থ আত্মসাৎ : কেয়া গ্রুপের চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

অনির্দিষ্টকালের জন্য ঢাবির সব পরীক্ষা স্থগিত

নোয়াখালীতে গর্ভবতী নারীকে উদ্ধার করল সেনাবাহিনী

রাতে বালু জব্দ, নিলামের নামে শত ব্যবসায়ীর বালু লুটের অভিযোগ

আরও ২৯ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

রাশিয়ার নৌবাহিনী ২০২৪ সালে ৪০টিরও বেশি নতুন জাহাজ পাবে: পুতিন

বিএনপি-জামায়াতের রাজনীতি হচ্ছে মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি : প্রধানমন্ত্রী

শতাধিক পণ্যে ভ্যাট বাড়ালো এনবিআর

মার্চ মাসে নির্যাতনের শিকার ৪৪২ জন নারী ও কন্যা শিশু