বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

শাহজালালের থার্ড টার্মিনাল এ বছরই উদ্বোধন

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৬, ২০২৫ ৮:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ ৯৯ শতাংশ শেষ হয়েছে। অক্টোবরের মধ্যে বা নভেম্বরের শুরুতে এটি চালু করা হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কুর্মিটোলায় বেবিচক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুইঁয়া। বেবিচকের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি এবং তৃতীয় টার্মিনালের আপডেট নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মঞ্জুর কবীর ভুইঁয়া বলেন, এরইমধ্যে থার্ড টার্মিনালের কাজ ৯৯ শতাংশ শেষ হয়েছে। এ বছরের মধ্যে উদ্বোধন করব। অক্টোবরের মধ্যে বা নভেম্বরের শুরুতে চালু করব। শুধুমাত্র ভিআইপি ও ভিভিআইপি টার্মিনালের কাজ একটু বাকি রয়েছে। এ ছাড়া পুরো টার্মিনালের কাজ আমরা প্রায় শেষ করে ফেলেছি।

তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন বিশ্বমানের যাত্রীসেবা দেওয়া হচ্ছে। সব সংস্থাই আন্তরিকতার সঙ্গে কাজ করে সেবার মান বাড়িয়েছে। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনায় এ সেবার কোনো ঘাটতি হবে না। তবে যাত্রী ও স্বজনদের আইন মানার বিষয়টি তিনি বার বার স্মরণ করিয়ে দেন।

বেবিচক চেয়ারম্যান দেশের কয়েকটি বিমানবন্দরের উন্নয়ন কাজের চিত্র তুলে ধরে বলেন, এ কাজগুলো আমরা দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছি। এ উন্নয়ন কাজগুলোর অধিকাংশ এ বছর শেষ হবে।

শাহজালালের তৃতীয় টার্মিনালের নির্মাণ শুরু হয় ২০১৯ সালের ডিসেম্বরে। এর আগে ২০১৭ সালের ২৪ অক্টোবর প্রকল্পটি একনেকে অনুমোদন পায়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগের রাজনীতি দেশের মানুষের জন্য : ওবায়দুল কাদের

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিলেন যেসব তারকা

তিন বছর নিষিদ্ধ থাকা ‘মেকআপ’ মুক্তি পেল ২৩ সিনেমা হলে

আইনজীবী আলিফ হত্যা মামলার প্রধান আসামির ৭ দিনের রিমান্ড

সচিবালয় ও যমুনার আশপাশে মিছিল–গণজমায়েত নিষিদ্ধ

গুম-খুনের শিকার পরিবারের স্বজনদের কান্না বন্ধে ব্যর্থ সরকার : মির্জা ফখরুল

নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল

সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি: নাহিদ ইসলাম

তরুণ প্রজন্মের ভাষা না বুঝলে আ.লীগের মতোই পরিণতি হবে : হাসনাত আব্দুল্লাহ

কলকাতায় সম্রাটের বাসায় আ.লীগ নেতাদের অঘোষিত মিলনমেলা