Friday , 4 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ফরহাদ মজহার হাসপাতালে ভর্তি

প্রতিবেদক
Newsdesk
October 4, 2024 7:43 pm

নিজস্ব প্রতিবেদক :

বিশিষ্ট লেখক, দার্শনিক, গবেষক ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শুক্রবার দুপুরে বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণার (উবিনিগ) পরিচালক সীমা দাস সিমু সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ডা. শফিকুর রহমানের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন ফরহাদ মজহার।

সিমু জানান, চার-পাঁচ দিন ধরে ফরহাদ মজহার জ্বরে ভুগছিলেন। আজ সকাল থেকে বেশি অসুস্থ বোধ করায় দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

সীমা দাস সিমু আরও জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ফরহাদ মজহারের চিকিৎসা শুরু হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন ফরহাদ মজহার।

এদিকে গত মঙ্গলবার দুপুরে এক ফেসবুক পোস্টে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান ফরহাদ মজহার। তিনি বলেন, অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি বিভিন্ন যুক্তি তুলে ধরেন। সেখানে তাতে দেশ গঠনে সবার ইতিবাচক ভূমিকা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন এই বুদ্ধিজীবী।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ