Monday , 10 February 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
February 10, 2025 5:49 pm

রাজশাহী প্রতিনিধি :

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাঘবোয়াল চুনোপুঁটি কেউ ছাড় পাবে না। যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি। অপারেশন ততদিন চলবে যতোদিন ডেভিল মুক্ত না হবে।

রাজশাহীর আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনীর সঙ্গে সোমবার দুপুরে মতবিনিময় শেষে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,অপারেশন ডেভিল হান্টে কোন নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়, সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এজন্য একাধিক কমিটি আছে।

তিনি বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে, কারণ ছোলা, খেজুরের সরবরাহ ভালো। দেশে সারের কোনো সংকট নাই, কিছু ডিলার শয়তানি করে কৃত্রিম সংকট তৈরি করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সীমান্তে ভারতীয় আগ্রাসনে চাঁপাইনবাবগঞ্জের মানুষ যে ভূমিকায় ছিলো তাতে স্বরাষ্ট্র উপদেষ্টা সন্তোষ প্রকাশ করে বলেন,এতে খুশি, তবে আইন যেন কেউ হাতে তুলে না নেয়।’

 

সর্বশেষ - জেলার খবর