মঙ্গলবার , ২৬ ডিসেম্বর ২০২৩ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

টাঙ্গাইলে ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ নিহত ২

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ২৬, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক-সিএনজি ত্রিমু‌খী সংঘর্ষে শিশুসহ দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপ‌জেলার চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভূঞাপুরের ঘাটান্দির শিয়ালকোল এলাকার হিরামন বেগম (৮০) ও কালিহাতী উপ‌জেলার তারাবাড়ি এলাকার মো. সোহেল রানার ছেলে মো. আব্দুল্লাহ (১৩)। তারা সবাই সিএনজির যাত্রী।

আহতরা হলেন- কালিহাতীর সয়া পালিমা গ্রামের মোতালেব মিয়ার ছেলে সিএনজি চালক মো. রবিউল (৩৫) ও ভূঞাপুরের বারই গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী হাসনা বেগম (৩৫) প‌রিচয় পাওয়া গে‌লেও বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি বাস ঘাটাইলের দিকে যাচ্ছিলো। অপর দিকে ঘাটাইলের দিক থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক এলেঙ্গার দিকে যাচ্ছিলো। অপর দিকে পালিমা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা ঘাটাইল দিকে যাচ্ছিলো। এসময় বাস সিএনজিকে অতিক্রম করার সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প‌রে ট্রাকটি সিএনজির ওপর উল্টে পরে। এতে সিএনজির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ও সিএনজির দুই যাত্রীর ঘটনাস্থলেই নিহত হয়।

কালিহাতীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

শুরু হলো হজের আনুষ্ঠানিকতা

সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে: তারেক রহমান

নওগাঁয় মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৭ দশমিক ৫

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের দাবি করেছে: আসিফ নজরুল

সাংবাদিকদের নামে যত্রতত্র খুনের মামলা বন্ধে সুস্পষ্ট অবস্থান নিন, সরকারকে সম্পাদক পরিষদ

আদানির বকেয়া দ্রুত পরিশোধ করা হবে: প্রেস সচিব

ধর্ম যার যার, রাষ্ট্র সবার— দুর্গাপূজার শুভেচ্ছায় তারেক রহমান

চ্যাম্পিয়ন বাংলাদেশ, সাবিনা বললেন, এই ট্রফি ১৮ কোটি মানুষের

চ্যাম্পিয়ন বাংলাদেশ, সাবিনা বললেন, এই ট্রফি ১৮ কোটি মানুষের

সাংবাদিক তুহিন হত্যায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে: অ্যাটর্নি জেনারেল