সোমবার , ১২ ফেব্রুয়ারি ২০২৪ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে যুবককে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ১:৫২ অপরাহ্ণ

কক্সবাজার প্রতিনিধি :

জেলার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মো. আসাদ উল্লাহ নামে এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় উপজেলার ক্যাম্প-২০ এক্সটেনশন এলাকায় এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আসাদ ওই ক্যাম্পের এস-২/বি-৫ ব্লকের বাসিন্দা সিদ্দিক আহমেদের ছেলে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন ও স্থানীয়দের বরাতে ওসি শামীম বলেন, রোববার রাতে আসাদকে ১০-১৫ জন মুখোশধারী অজ্ঞাত সন্ত্রাসী তার নিজ ব্লকে গুলি করে ও কুপিয়ে হত্যার পরে ফেলে রেখে যায়।

এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হত্যাকারীরা পালিয়ে যায় জানিয়ে ওসি বলেন, কারা এবং কী কারণে এ হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে।

ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনের পূর্ণপ্রস্তুতি মে-জুনের মধ্যেই: বিএনপিকে ইসি

আগামী ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা

ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা বন্ধে কঠোর অবস্থানে হাইওয়ে পুলিশ

শেখ হাসিনার বিরুদ্ধে রেড এলার্ট জারি করতে ইন্টারপোলকে চিঠি দেয়া হয়েছে: চিফ প্রসিকিউটর

রেফারির ভূমিকায় থাকবে নির্বাচন কমিশন : সিইসি

মেসির পর্যায়ে পৌঁছানো অসম্ভব : ইয়ামাল

স্বতন্ত্র প্রসিকিউশন সার্ভিস ও সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিকল্প নেই: প্রধান বিচারপতি

টেকনাফে হোটেলে অনৈতিক কর্মকাণ্ড গ্রেপ্তার ৬ নারী পুরুষ

দুদকের ঘাড়ে বন্দুক রেখে দায়মুক্তি : রাজস্ব কর্মকর্তা বেলাল হোসাইন রাজস্ব লোপাট করেই শতকোটি টাকার মালিক

রোহিঙ্গা প্রত্যাবাসনে কাতারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ