Saturday , 18 May 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্রীড়াঙ্গন
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গাইবান্ধা
  10. চট্রগ্রাম
  11. জাতীয়
  12. জেলার খবর
  13. ঝিনাইদহ
  14. টাঙ্গাইল
  15. ঢাকা

তালায় নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝাই ট্রাক খাদে, নিহত ২

প্রতিবেদক
Newsdesk
May 18, 2024 2:15 pm


সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরার তালায় ধান বোঝাই ট্রাক উল্টে দুইজন ধান কাঁটা শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহতন হয়েছে আরো আটজন। শনিবার সকালে খুলনা পাইকগাছা সড়কের হরিশ্চেন্দ্র কাটী সরদারবাড়ী বটতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে।

ট্রাকে থাকা ধানা কাটা শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কয়রা এলাকা থেকে ১৩ জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কাটতে গিয়েছিলেন। সেখান থেকে মজুরি হিসাবে ২০ থেকে ৩০ মণ করে ধান পান তারা।

সেই ধান নিয়ে ট্রাকে বাড়ি ফেরার পথে তালার হরিশচন্দ্রকাটি সরদার বাড়ি বটতলা নামক এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। ধানের বস্তার চাপে ঘটনাস্থালে সাইদুর ও মনি নিহত হন। দুর্ঘটনায় তিনি নিজেও সামান্য আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, সড়কের দুই ধারে রাস্তার সম্প্রসারণের জন্য রাস্তা খুঁড়ে রাখায় এই দুর্ঘটনা ঘটেছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ

কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম গ্রেপ্তার

ভারতে ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশ রফতানি

৫ দিনের মাথায় এলজিইডির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল

আমলারা পরবর্তী সরকারের অপেক্ষায়, যেকোনো সময় নেমে যেতে পারি: তথ্য উপদেষ্টা

মানবাধিকার লঙ্ঘনকারীরা আবার মানবাধিকারের প্রেসক্রিপশন দেয়, এটিই দুর্ভাগ্য : তথ্যমন্ত্রী

দেশজুড়ে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৫৮৫

পদোন্নতির তালিকায় অবসরে পাঠানো, দণ্ডপ্রাপ্ত কর্মকর্তা

পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী