Thursday , 27 June 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. ক্রীড়াঙ্গন
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চট্রগ্রাম

আনার হত্যা মিশনে অংশ নেওয়া সাতজন গ্রেপ্তার হলেও মোটিভ অজানা

প্রতিবেদক
Newsdesk
June 27, 2024 5:19 pm

নিজস্ব প্রতিবেদক :

ঝিনাইদাহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মিশনে অংশ নেওয়া সাতজনকেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সর্বশেষ বুধবার দুজনকে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মিন্টো রোড ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর-রশীদ এসব তথ্য জানান।

তিনি জানান, এমপি আজীম হত্যা মিশনে অংশ নেয় সাতজন। তাদের সবাইকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে হত্যাকাণ্ডের মোটিভ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পেছনে কোন মোটিভ কাজ করেছে, সেটা এখনই বলা যাচ্ছে না। অর্থ, ব্যবসা ও রাজনৈতিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

ডিবি প্রধান বলেন, এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে সাতজন সরাসরি কিলিং মিশনে অংশ নেয়। বাকিরা পরিকল্পনা ও সহযোগী হিসেবে কাজ করেছে। এদের মধ্যেও দুজনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। বাকি সাত জনকে বাংলাদেশের পুলিশ গ্রেপ্তার করেছে।

বুধবার দুপুরের পর খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় হেলিকপ্টার নিয়ে অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমান ফকির ও ফয়সাল আলী সাজীকে গ্রেপ্তার করা হয়। তারা ছদ্মবেশে মন্দিরে অবস্থান করছিলেন।

এমপি আজীমের হত্যা মিশনে অংশ নেওয়ার পর দেশে ফিরে আসেন তারা। দেশে এসে চলে যান চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়ে। সেখানে শ্রী শ্রী পাতাল কালীমন্দির এলাকায় অবস্থান নেন।

ফয়সাল নিজেকে পলাশ ও মোস্তাফিজ নাম পাল্টে শিমুল রায় পরিচয় দেন। এ পরিচয়ে মন্দিরে এতদিন অবস্থান করছিলেন। আজ তাদের আদালতে তোলা হবে বলে জানিয়েছেন তদন্ত-সংশ্লিষ্টরা।

গতকাল রাতে হেলিকপ্টারে আসামিদের নিয়ে ঢাকায় ফেরে ডিবির অভিযানিক দলটি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, কলকাতায় এমপি আজীমকে খুন করে ১৯ মে দেশে ফেরেন মোস্তাফিজ ও ফয়সাল। এরপর থেকেই পলাতক ছিলেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আদালতে জবানবন্দিতে একাধিক অভিযুক্ত ব্যক্তি হত্যায় তাদের জড়িত থাকার তথ্য দিয়েছেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সন্ত্রাসীদের সঙ্গে সংলাপ নয় : তথ্যমন্ত্রী

সাত জেলায় বন্যা : চার নদীর পানি বিপৎসীমার ওপরে

১০ লাখ টাকা ঘুষ দাবি, হবিগঞ্জে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

‘আদালত বা সরকার নয়, আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ’

৫ আগস্ট জেলখানায় গুলি করে হত্যা: শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা

অপারেশন ডেভিল হান্টে আরও ৫০৯ জন গ্রেফতার

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

সংবিধান অনুযায়ী হবে প্রেসিডেন্ট নির্বাচন : মির্জা ফখরুল

কেরানীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ শহীদ ছাত্রের পরিবারের খোঁজখবর নিলেন-রিণাত ফৌজিয়া

পটিয়ায় ফ্যানে ঝুলছিল স্বেচ্ছাসেবক লীগ নেতার মরদেহ, ঘটনা ঘিরে রহস্য